জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে...
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় আশানুরূপ ফলাফল অর্জিত হয়নি। বিশেষ করে স্কুল পযার্য়ের তুলনা মাদরাসা শিক্ষায় বড় ধরনের ফল...
সিলেট বানী
সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের পাশে, সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজারের কাছে মহাসিং নদীর তীরে দাঁড়িয়ে আছে এক অনন্য স্থাপত্যশৈলী।
নির্মাণশৈলী ও অপূর্ব কারুকাজের জন্য বিখ্যাত এই ঐতিহাসিক স্থাপনাটির নাম ‘পাগলা বড় জামে মসজিদ’, যা স্থানীয়ভাবে ‘রায়পুর বড় জামে মসজিদ’ নামেও পরিচিত। সুনামগঞ্জের অন্যতম প্রধান দর্শনীয় স্থান এটি।
১৩৩১ বঙ্গাব্দের ৫ই আশ্বিন (১৯৩১ খ্রিষ্টাব্দ) শুক্রবার মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ইয়াসীন মির্জা এই ঐতিহাসিক মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। তৎকালীন সময়ে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে একটানা ১০ বছর ধরে চলে এর নির্মাণকাজ। মসজিদটির মূল স্থপতি ছিলেন ‘মুমিন আস্তাগার’, যার পূর্বপুরুষ ভারতের বিখ্যাত তাজমহলে কাজ করেছিলেন বলে জানা যায়।
আশ্চর্যের বিষয় হলো, কোনো ধরনের রডের ব্যবহার ছাড়াই সম্পূর্ণ ইটের ওপর এই দ্বি-তল মসজিদটি নির্মিত হয়েছে। ভূমিকম্প নিরোধক ব্যবস্থা হিসেবে ভূমি খনন করে বেশ মজবুত পাতের ওপর এর ভিত গড়া হয়েছিল। ফলে শত বছরেও বড় কোনো ভূমিকম্প এই মসজিদে ফাটল ধরাতে পারেনি। নির্মাণের পর থেকে আজ পর্যন্ত এখানে বড় ধরনের কোনো সংস্কারের প্রয়োজন পড়েনি।
দোতলা এই মসজিদের দৈর্ঘ্য ১৫০ মিটার ও প্রস্থ ৫০ মিটার। এর দেয়ালের পুরুত্ব ১০ ফুট এবং গম্বুজের উচ্চতা ২৫ ফুট। মসজিদে ৩টি বিশাল প্রধান গম্বুজ, ৬টি সুউচ্চ মিনার এবং ছোট আকারের আরও ১২টি মিনার রয়েছে। দোতলার ছাদে তৎকালীন সময়ে রেললাইনের স্লিপার ব্যবহার করা হয়েছিল।
অন্দরমহলের নান্দনিকতা ও বিদেশি পাথর
মসজিদের ভেতরকার দৃশ্য চোখ জুড়ানো। নামাজের মূল স্থানটি দোতলায় অবস্থিত। মিহরাব অংশে জমকালো পাথর কেটে আকর্ষণীয় ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে। পুরো মসজিদের চারপাশে তিন ফুট উচ্চতা পর্যন্ত ইতালি, জার্মানি ও ইংল্যান্ড থেকে আনা চমৎকার টাইলস লাগানো হয়েছে।
সবচেয়ে বড় আকর্ষণ হলো দু’তলার মেঝেতে থাকা দুর্লভ শ্বেতপাথর এবং তার চারপাশে বসানো ব্ল্যাক স্টোন বা কালো পাথর, যা ভারতের জয়পুর থেকে আনা হয়েছিল। এই বিশেষ জাতের পাথর একমাত্র তাজমহলে ব্যবহৃত হয়েছে এবং বাংলাদেশের আর কোনো মসজিদে এমন পাথর দেখা যায় না। এই পাথরের কারণে মুসল্লিরা নামাজের সময় সব ঋতুতেই এক আরামদায়ক ও তাপমাত্রাবান্ধব অনুভূতি পান।
জুয়ে/সিলেট
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় আশানুরূপ ফলাফল অর্জিত হয়নি। বিশেষ করে স্কুল পযার্য়ের তুলনা মাদরাসা শিক্ষায় বড় ধরনের ফল...
দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা...
বিয়ের মাত্র সাড়ে তিন মাসের মাথায় নববধূ রুকসানা বেগমের মর্মান্তিক আত্মহত্যার ঘটনায় দায়ের হওয়া বহুল আলোচিত মামলায় স্বামী আলী হোসেনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড...
সুনামগঞ্জের ছাতক উপজেলার ৪নং কালারুকা ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও রাজস্ব...
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে গোসলের সময় পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত পর্যটকের নাম আলী আকবর খান (৭২)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার...