কুমারপাড়া থেকে তরুণী নিখোঁজ, সন্ধান...
নগরের কুমারপাড়ায় বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন এক তরুণী। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে পরিবারের সকলের অগোচরে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর খোঁজ মিলছে...
ছবি সংগৃহীত
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজে ঘটে যাওয়া নানা অসংগতি, অনিয়ম ও দুর্নীতি তুলে ধরতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন।
তাই মুক্তচিন্তার নিরপেক্ষ গণমাধ্যম হিসেবে দৈনিক এদিন সমাজের অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।
নর্থ সাউথ গ্রুপের দৈনিক এদিন পত্রিকার ‘প্রান্তলোক উৎসব’ উপলক্ষে শনিবার (২৭ জুন) নগরীর পূর্ব জিন্দাবাজারের একটি হোটেলের হলরুমে আয়োজিত সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এখন আর সেদিন নয়, এখন এদিন। সেদিনকে এদিনে এনে নিরপেক্ষতা বজায় রেখে সমাজের অসংগতি তুলে ধরতে হবে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমকে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে।
আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, গত ১৭ বছরে অনেক গণমাধ্যমকর্মী নানা ধরনের নিপীড়ন ও হয়রানির শিকার হয়েছেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে গিয়ে মামলা, হামলা ও বিভিন্ন প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে। তবে বর্তমান সরকার সাংবাদিকবান্ধব সরকার। কোনো অন্যায়, অনিয়ম ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।
তিনি বলেন, সমাজের অসংগতি, দুর্নীতি ও জনদুর্ভোগের বিষয়গুলো সরকারের নজরে আনতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা স্বাধীনভাবে ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে রাষ্ট্র ও সমাজ উপকৃত হবে। তিনি দৈনিক এদিন-এর উত্তরোত্তর সাফল্য ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, ওয়ার্কার্স পার্টির প্রেসিডিয়াম সদস্য সিকান্দর আলী, দৈনিক এদিন-এর সিলেট ব্যুরো প্রধান মুহাজিরুল ইসলাম রাহাতসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
এসএ/সিলেট
নগরের কুমারপাড়ায় বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন এক তরুণী। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে পরিবারের সকলের অগোচরে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর খোঁজ মিলছে...
জামিয়া তা’লীমুল কুরআন মাদ্রাসা সিলেটের নির্মাণকাজের পাওনা টাকা না দেওয়া ও হুমকির অভিযোগকে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তা...
কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি ও সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদের সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।...
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংস্থ মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।...
সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, গ্রামের উন্নয়ন ব্যতিরেকে দেশের সার্বিক উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। বর্তমান সরকার দেশের...