নগরীতে ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে...
লায়ন্স ক্লাব অব সিলেট’র সম্মাননা দিবস- এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান
ছবি সংগৃহীত
সিলেটের উন্নয়নকে পরিকল্পিত এবং বিশ্বমানের করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। তিনি আক্ষেপ করে বলেছেন, অতীতে সিলেটের উন্নয়ন পরিকল্পিতভাবে করা হয়নি এবং অন্যান্য প্রধান শহরের তুলনায় এখানে কাঙ্ক্ষিত উন্নয়ন মেলেনি।
বিশেষ করে উন্নত ও বিশ্বমানের কোনো হাসপাতাল না থাকায় সিলেটের বেশিরভাগ রোগীকে এখনো চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় ছুটতে হয়।
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫বি১, বাংলাদেশ’র সাবেক সভাপতি সম্মাননা দিবস এবং সাবেক সভাপতি এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সিলেটের বড় বড় উন্নয়ন পরিকল্পনা এখন থেকে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষই গ্রহণ করবে। তবে এই পরিকল্পনা একক কোনো সিদ্ধান্ত হবে না, সিলেটের সামগ্রিক উন্নয়নের জন্য সবাইকে সাথে নিয়ে একটি সমন্বিত ও পরিকল্পিত মহাপরিকল্পনা (মাস্টারপ্ল্যান) তৈরি করা হবে।
অনুষ্ঠানে লায়ন্স শিশু হাসপাতালের সেবামূলক কার্যক্রমের ভ‚য়সী প্রশংসা করে সিডিএ চেয়ারম্যান বলেন, গরীব ও অসহায় মানুষের চিকিৎসার জন্য লায়ন্স শিশু হাসপাতাল একটি অনন্য প্রতিষ্ঠান। মানুষের কল্যাণে এবং মানবতার সেবায় কাজ করার চেয়ে মহৎ আর কিছু হতে পারে না। লায়ন্স সদস্যরা দীর্ঘ দিন ধরে সেই নিঃস্বার্থ সেবার কাজটিই সফলভাবে করে যাচ্ছেন।
শুক্রবার রাতে লায়ন্স ক্লাব অব সিলেট’র সম্মাননা দিবস- এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট লায়ন ডা: মোস্তাফা শাহজামান চৌধুরী বাহার এর সভাপতিত্বে ও লায়ন মোহাম্মদ মুহিতুর রহমান এমজেএফ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন ও এলসিআইএফ’র এরিয়া লিডার লায়ন এ.কে.এম রেজাউল হক এমজেএফ, লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫বি১, বাংলাদেশ’র ডিস্ট্রিক্ট গর্ভনর ইলেক্ট ডা: লায়ন খন্দকার মাজহারুল আনোয়ার এমজেএফ, লায়ন ডা: শামীমুর রহমান, লায়ন্স শিশু হাসপাতালের চেয়ারম্যান লায়ন ডা: সৈয়দ মোহাম্মদ খসরু, লায়ন জুবায়ের আহমদ চৌধুরী এমজেএফ, লায়ন নুর আহমদ।
স্বাগত বক্তব্য রাখেন, লায়ন ইমরান আহমদ এমজেএফ, আনুগত্য শপথ পাঠ করেন, লায়ন্স ক্লাব অব সিলেট’র ট্রেজারার লায়ন মোহাম্মদ শহিদ। ফাস্ট প্রেসিডেন্টের পক্ষ থেকে বক্তব্য রাখেন, লায়ন মাহবুবুল হক।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন লায়ন্স ক্লাব অব সিলেট’র সেক্রেটারী লায়ন ফজলুল বাসিত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লায়ন ডা: তহুর আব্দুল্লাহ, লায়ন ডা: সুলেমান আহমদ, লায়ন গৌতম লাল দত্ত, লায়ন সাজুওয়ান আহমদ, লায়ন হুমায়ন কবির, লায়ন আব্দুল্লাহ আল সামন, লায়ন কাজী মুকিত, লায়ন আমিন উদ্দিন আহমেদ প্রমুখ। লায়ন্স ক্লাব অব সিলেট’র পক্ষ থেকে ১৯জন ফাস্ট প্রেসিডেন্টকে সম্মানা প্রদান করা হয়।
এসএ/সিলেট
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে...
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় যথাযথ সম্মান ও মর্যাদায় 'জুলাই শহিদ দিবস ২০২৬' এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ কোম্পানীগঞ্জ...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির জনপদ। এ অঞ্চলে সব ধর্ম-বর্ণের মানুষ যুগ যুগ ধরে...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জনগণের সমস্যার সমাধান করাই সিটি কর্পোরেশনের প্রধান দায়িত্ব। নগরীর প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন...
মূল্য সংযোজন কর (মূসক) আইন অনুযায়ী দাখিলপত্র (ফর্ম মূসক-৯.১) সঠিকভাবে প্রস্তুত ও দাখিলের বিষয়ে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট কাস্টমস, এক্সাইজ ও...