কুমারপাড়া থেকে তরুণী নিখোঁজ, সন্ধান...
নগরের কুমারপাড়ায় বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন এক তরুণী। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে পরিবারের সকলের অগোচরে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর খোঁজ মিলছে...
ছবি সংগৃহীত
সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী একটি উদ্যোগ। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
তিনি বলেন একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না; এটি মানুষের জীবন, জীবিকা ও ভবিষ্যতের সুরক্ষাও নিশ্চিত করে। তাই আজ যারা গাছের চারা গ্রহণ করছেন, তারা শুধু একটি চারা নয়, ভবিষ্যতের একটি সুন্দর বাংলাদেশ গড়ার দায়িত্বও গ্রহণ করছেন।
এম এ মালিক দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও ব্যক্তি পর্যায়ে গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার (২৬ জুন) সকাল ১১টায় দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন তিনি। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মোঃ এমদাদুল হক শরীফ, সহকারী কমিশনার (ভূমি) শিহাব সারার অভী, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ সাহাব উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ খান, উপজেলা কৃষি অফিসার গৌতম পাল, উপজেলা প্রকৌশলী আজিম উর রশিদ, জনস্বাস্থ্য প্রকৌশলী কাজী মো. রিয়েল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, সহ তাঁতী বিষয়ক সম্পাদক শামসুর রহমান শামীম, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতা, সাধারণ সম্পাদক অলিউর রহমান, মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বেলাল আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসএ/সিলেট
নগরের কুমারপাড়ায় বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন এক তরুণী। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে পরিবারের সকলের অগোচরে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর খোঁজ মিলছে...
জামিয়া তা’লীমুল কুরআন মাদ্রাসা সিলেটের নির্মাণকাজের পাওনা টাকা না দেওয়া ও হুমকির অভিযোগকে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তা...
কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি ও সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদের সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।...
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংস্থ মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।...
সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, গ্রামের উন্নয়ন ব্যতিরেকে দেশের সার্বিক উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। বর্তমান সরকার দেশের...