শ্রীমঙ্গলে এসএসসি, দাখিল ও ভোকেশনালে...
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফলে মোট ১৫৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে এসএসসি পরীক্ষায়...
ছবি সংগৃহীত
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ শনিবার (২৭ জুন) অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নতুন কমিটি গঠন করা হয়। এতে ডা. অরুণাভ দে সভাপতি এবং অজয় দাস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কুলাউড়া জেলা পরিষদ অডিটোরিয়াম ও মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম। উদ্বোধক ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শ্রী আশু রঞ্জন দাস।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার আহ্বায়ক ডা. অরুণাভ দে-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী মহিম দে।
সদস্য সচিব অজয় দাস ও সুজিত দে-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী নকুল চন্দ্র দাস, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুলাউড়া উপজেলা শাখার সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি সৌম্য প্রদীপ ভট্টাচার্য উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শওকতুল ইসলাম বলেন, আমরা প্রথমে বাংলাদেশি। কারণ বাংলাদেশই আমাদের আত্মপরিচয়। এই জন্মভূমির পরিচয় সবার আগে, তারপর অন্য সব পরিচয়। এ দেশে সকল নাগরিকের সমান অধিকার রয়েছে। নিম্ন আয়ের চা-শ্রমিক জনগোষ্ঠীর মর্যাদা বৃদ্ধি ও তাদের দৈনিক মজুরি ৫০০ টাকায় উন্নীত করার লক্ষ্যে আমার চেষ্টা অব্যাহত থাকবে। তিনি সম্মেলনের সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে ডা. অরুণাভ দে এবং সাধারণ সম্পাদক হিসেবে অজয় দাস নির্বাচিত হন। পরে উপস্থিত অতিথিবৃন্দ নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসএ/সিলেট
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফলে মোট ১৫৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে এসএসসি পরীক্ষায়...
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তারা মিয়া (১৯) নামের এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) দিবাগত রাতে...
সিলেট মেট্রোপলিট্রন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সলর ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল বলেছেন, বর্তমানে আমরা এমন এক সময় পার করছি যেখানে জলবায়ু পরিবর্তন, নির্বিচারে...
মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাসের রহমানকে নিয়ে কৃত্রিম বৃুদ্ধিমত্তা (এআই)...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন। শুক্রবার রাত ৮টায় শ্রীমঙ্গল...