জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব...
দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জে নৌকায় করে কয়লা নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) ভোররাতে তাহিরপুর উপজেলার সংসার হাওরে এ ঘটনা ঘটে। নিহত নজির হোসেন আখঞ্জী (২৫) উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের তারং গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
জানা যায়, নজির হোসেন আখঞ্জী একজন কয়লা শ্রমিক। ভোররাতে নৌকাভর্তি কয়লা নিয়ে সংসার হাওরের মধ্যদিয়ে বাড়ি ফিরছিলেন। এমন সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের সময় নজির নৌকার খোলা অংশে অবস্থান করছিলেন। তবে তার সঙ্গে থাকা অপর দুই ব্যক্তি নৌকার ছাউনির নিচে থাকায় তারা প্রাণে রক্ষা পান। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান এবং বিষয়টি পুলিশকে অবহিত করেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এসএ/সিলেট
দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা...
বিয়ের মাত্র সাড়ে তিন মাসের মাথায় নববধূ রুকসানা বেগমের মর্মান্তিক আত্মহত্যার ঘটনায় দায়ের হওয়া বহুল আলোচিত মামলায় স্বামী আলী হোসেনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড...
সুনামগঞ্জের ছাতক উপজেলার ৪নং কালারুকা ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও রাজস্ব...
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে গোসলের সময় পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত পর্যটকের নাম আলী আকবর খান (৭২)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার...
সুনামগঞ্জের জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও...