লোডশেডিং কমানোর অনুরোধ জানালেন সিসিক...
জনদুর্ভোগ কমাতে লোডশেডিং কমাতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। মঙ্গলবার (১১...
ছবি সংগৃহীত
সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজার ব্যবস্থাপনা কমিটিতে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি বলে সাফ জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, কমিটির প্রতিটি সদস্যকে তাদের প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (২৭ জুন ) সিলেট জেলা আইনজীবী সমিতিতে নবীন আইনজীবীদের যোগদান ও বরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। মাজার ব্যবস্থাপনা কমিটির গঠন নিয়ে সাম্প্রতিক আলোচনার প্রেক্ষাপটে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি।
কমিটির সদস্যদের পরিচয় সম্পর্কে মন্ত্রী বলেন, কমিটিটা যেভাবে হয়েছে, এখানে রাজনৈতিক পরিচয়ে কাউকে রাখা হয়নি, যেমন সিটি করপোরেশনের প্রশাসক মহোদয়, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয়, জেলা পরিষরেদর প্রশাসক মহোদয়, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিসিসহ সংশ্লিস্টরা রয়েছে।
তিনি আরও যোগ করেন, 'সিলেট-১ আসনের সংসদ সদস্য হিসেবে পদাধিকার বলে আমি এই কমিটির সঙ্গে যুক্ত হয়েছি। এখানে রাজনীতির চেয়ে সেবার মনোভাব ও প্রশাসনিক শৃঙ্খলাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।'
বাণিজ্যমন্ত্রী মনে করেন, মাজারের পবিত্রতা রক্ষা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে অরাজনৈতিক ও দক্ষ পরিচালনা কমিটির কোনো বিকল্প নেই। নবীন আইনজীবীদের শুভেচ্ছা জানিয়ে তিনি আইন পেশার মর্যাদা রক্ষায় তাদের নিরলস কাজ করার আহ্বান জানান।
এসএ/সিলেট
জনদুর্ভোগ কমাতে লোডশেডিং কমাতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। মঙ্গলবার (১১...
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভারতীয় অবৈধ বিভিন্ন ব্রান্ডের ৪৬টি আইপিএস মেশিনসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় একটি পিকআপ জব্দ করা হয়েছে। সোমবার...
সিলেটে ৩৬ ডিগ্রি তাপমাত্রার মধ্যে লোডশেডিং ও বিদ্যুতের আসা-যাওয়ার ভেলকিবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন নগরবাসী। তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে বিদ্যুতের লোডশেডিং।...
এবার দক্ষিণ সুরমার লালাবাজারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন একজন। সোমবার (১০ আগস্ট) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাসের হেলপার নিহত...
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭...