কানাইঘাট থানা পুলিশের চোরাচালান ও...
সিলেটের কানাইঘাট থানা পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান ব্যাপকহারে জোরদার করা হয়েছে। গত ৮ মাসে থানা পুলিশ অভিযান চালিয়ে ১৮টি মাদক মামলা দায়ের, মাদক...
ছবি সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের গৌরীনগর এলাকায় পুলিশের বিশেষ অভিযানে আনুমানিক ৭৫ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও মেহেদি উদ্ধার করা হয়েছে।
এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান ও দুটি নৌকা জব্দ করা হয়। অভিযানে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তি হলেন গোয়াইনঘাট উপজেলার বগাইয়া হাওর এলাকার বাসিন্দা সেলিম মিয়ার ছেলে রুবেল মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৭ জুন) দিবাগত রাত প্রায় ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খানের নির্দেশনায় ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুর মিয়ার নেতৃত্বে এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও মেহেদি উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান ও দুটি নৌকা জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্য ও জব্দকৃত যানবাহনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ লাখ টাকা।
পুলিশের প্রাথমিক ধারণা, সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে এসব পণ্য দেশে এনে বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল।
এ ঘটনায় আটক রুবেল মিয়ার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। চোরাচালানের সঙ্গে জড়িত কাউকেই আইনের আওতার বাইরে থাকতে দেওয়া হবে না।”
এসএ/সিলেট
সিলেটের কানাইঘাট থানা পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান ব্যাপকহারে জোরদার করা হয়েছে। গত ৮ মাসে থানা পুলিশ অভিযান চালিয়ে ১৮টি মাদক মামলা দায়ের, মাদক...
সিলেটের জৈন্তাপুর উপজেলায় নির্যাতনে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী ও সতীনকে আটক করেছে পুলিশ। আটক গোলাম রফিক উরফে রশিদ মঙ্গলবার...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, কোনো ব্যক্তির কারণে বৃহত্তর জনগোষ্ঠীর দুর্ভোগ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কেউ ছড়া বা খাল দখল করে...
জনদুর্ভোগ কমাতে লোডশেডিং কমাতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। মঙ্গলবার (১১...
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভারতীয় অবৈধ বিভিন্ন ব্রান্ডের ৪৬টি আইপিএস মেশিনসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় একটি পিকআপ জব্দ করা হয়েছে। সোমবার...