জৈন্তাপুরে নির্যাতনে গৃহবধূর মৃত্যুর...
সিলেটের জৈন্তাপুর উপজেলায় নির্যাতনে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী ও সতীনকে আটক করেছে পুলিশ। আটক গোলাম রফিক উরফে রশিদ মঙ্গলবার...
পোষা বিড়ালের স্বাস্থ্যসুরক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ; প্রাণী কল্যাণ ও পরিবেশ সচেতনতায় প্রশংসিত আয়োজন
তাজিদুল ইসলাম
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যাট ফ্লু ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬’। শুক্রবার (২৬ জুন) দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পেইনে পোষা বিড়ালকে ফ্লু প্রতিষেধক টিকা প্রদান করা হয়। প্রাণী কল্যাণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ উদ্যোগ স্থানীয় বিড়ালপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
প্রাণী ও পরিবেশ সংরক্ষণে চলতি বছরের জানুয়ারি থেকে কাজ করে যাওয়া এমসি কলেজের স্বেচ্ছাসেবী সংগঠন নার্চার মুরারিচাঁদ ক্যাম্পেইনটির আয়োজন করে। এ আয়োজনে যৌথ সহযোগী হিসেবে ছিল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) পরিবেশ ও প্রাণী কল্যাণমূলক সংগঠন ‘প্রাধিকার’।
ক্যাম্পেইন চলাকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্জারি অ্যান্ড থেরিওজেনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অনিমেষ চন্দ্র রায়, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ফিল্ড ম্যানেজার মো. শাহিনুর রহমান এবং সিলেটের টিলাগড়স্থ ‘পেট অ্যান্ড ভেট কেয়ার’-এর ভেটেরিনারি কনসালট্যান্ট ড. আবদুল্লাহ আল সাদ।
নার্চার মুরারিচাঁদের সভাপতি হাকিম মো. কাওছার এবং সাধারণ সম্পাদক তাপসী আনিকা ইসলামের পরিচালনায় ক্যাম্পেইনটি সফলভাবে সম্পন্ন হয়। এ সময় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন সংগঠনের সদস্য আব্দুল কাদির, আহমেদ হাসান মান্না, আলী আশরাফ, মারিয়া হাসান, ইফরাতুল তারিন প্রমুখ।
এছাড়া ‘প্রাধিকার’ সংগঠনের সভাপতি মো. শাহিন আলমসহ উভয় সংগঠনের কর্মীরা উপস্থিত থেকে বিড়ালপ্রেমীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন এবং ক্যাম্পেইনের সার্বিক কার্যক্রমে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, ক্যাম্পেইনে স্থানীয় বিড়াল মালিকদের কাছ থেকে দারুণ সাড়া পাওয়া গেছে। তাদের মতে, প্রাণী কল্যাণ ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক, সচেতনতামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রাণীর স্বাস্থ্যসুরক্ষা ও দায়িত্বশীল পরিচর্যার বার্তা ছড়িয়ে দিতে এমসি কলেজে আয়োজিত এই ব্যতিক্রমী ক্যাম্পেইনটি শিক্ষার্থী, প্রাণীপ্রেমী ও সচেতন নাগরিকদের মধ্যে ইতিবাচক সাড়া জাগিয়েছে।
টিএ/ছাতক
সিলেটের জৈন্তাপুর উপজেলায় নির্যাতনে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী ও সতীনকে আটক করেছে পুলিশ। আটক গোলাম রফিক উরফে রশিদ মঙ্গলবার...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, কোনো ব্যক্তির কারণে বৃহত্তর জনগোষ্ঠীর দুর্ভোগ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কেউ ছড়া বা খাল দখল করে...
জনদুর্ভোগ কমাতে লোডশেডিং কমাতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। মঙ্গলবার (১১...
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভারতীয় অবৈধ বিভিন্ন ব্রান্ডের ৪৬টি আইপিএস মেশিনসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় একটি পিকআপ জব্দ করা হয়েছে। সোমবার...
সিলেটে ৩৬ ডিগ্রি তাপমাত্রার মধ্যে লোডশেডিং ও বিদ্যুতের আসা-যাওয়ার ভেলকিবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন নগরবাসী। তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে বিদ্যুতের লোডশেডিং।...