কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে...
সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ০৩ মাসের সাজা পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ভোররাত পৌনে ২টায় কানাইঘাটে বাটি বারাপৈত...
ছবি সংগৃহীত
গোলাপগঞ্জ উপজেলার ঐতিহাসিক ‘দেওয়ানের পুল’র সংস্কার কাজ পরিদর্শন করেছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। শুক্রবার (২৬ জুন) বিকালে তিনি এ পরিদর্শন করেন। এসময় সংশ্লিষ্টদের দ্রুত কাজ শেষ করতে নির্দেশ দেন সংসদ সদস্য।
এর আগে নির্বাচিত হওয়ার পরপরই ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী ‘দেওয়ানের পুল’ বাঁচাতে প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের নিয়ে ছুটে যান এমপি এমরান আহমদ চৌধুরী। গত ১৯ ফেব্রুয়ারি দুপুরে সেখানে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছিলেন- আমরা ‘দেওয়ানের পুল’-কে আর ক্ষতিগ্রস্ত না করে পাশেই একটি বক্স কালভার্ট করতে চাই। তবে এটি এমনভাবে করা হবে, যাতে পানির আবহ ঠিক থাকে। পাশাপাশি ‘দেওয়ানের পুল’-কে সংস্কার করে সেটি পর্যটন স্পটের মতো করে রাখা হবে, দর্শনার্থীরা যাতে এখানে এসে উপভোগ করেন।
শুক্রবার ‘দেওয়ানের পুল’র সংস্কার কাজ পরিদর্শনকালে এমপি এমরান আহমদ চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ছায়াদ আহমদ, প্রবীণ মুরুব্বি জিতু মিয়া, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি তারেক আহমদ মেম্বার ও জামিল আহমদ মেম্বার প্রমুখ।
এসএ/সিলেট
সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ০৩ মাসের সাজা পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ভোররাত পৌনে ২টায় কানাইঘাটে বাটি বারাপৈত...
সরকারি দায়িত্ব পালনকালে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের ওপর সন্ত্রাসী হামলা ও হেনস্তার প্রতিবাদে সারা দেশের ন্যায় সিলেটেও মানববন্ধন ও...
সিলেটে সংবর্ধিত হয়েছেন জনপ্রিয় আন্তর্জাতিক নারী ফুটবলার অ্যাশলি মেগান প্লামট্রি। সোমবার (১০ আগস্ট) নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর প্রত্যন্ত এলাকাগুলোর অবকাঠামোগত উন্নয়নকে গুরুত্ব দিয়ে কাজ করছে সিলেট সিটি কর্পোরেশন।...
নবনিযুক্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য...