নগরীতে ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে...
বানিজ্যমন্ত্রী ও প্রবাসী কল্যান মন্ত্রীসহ বিভিন্ন মহলের শোক
ছবি সংগৃহীত
সিলেটের প্রবীন সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই। শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় কানাডার আলবার্টা শহরের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬২ বছর। এদিকে, হাজী ইসমাইল হোসেনের মৃত্যুর খবর শুক্রবার দুপুরে সিলেটে পৌছামাত্র শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খীরা তার বাসা ভিড় জমান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, চার মেয়েসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। কানাডার আলবার্টা শহরে পরিবার নিয়ে বসবাস করতেন হাজী ইসমাইল হোসেন। গত বছরের সেপ্টেম্বরে তিনি বাংলাদেশ থেকে কানাডায় পাড়ি দেন।
কানাডায় অবস্থানরত বড় ছেলে ইমরান হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার অসুস্থতা বোধ করলে ইসমাইল হোসেনকে সেখানকরা একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক নানা সমস্যা ধরা পড়ে।
বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০ টায় তিনি হাসপাতালে চিকি'সাধীন অবস্থায় মারা যান। তিনি জানান, বাংলাদেশ সময় শনিবার ভোররাতে ও কানাডার স্থানীয় সময় বাদ জুম্মা একটি মসজিদে জানাযার নামাজের পর তাকে ওখানের একটি মুসলিম কবরস্থানে সমাহিত করা হবে।
হাজী ইসলাম হোসেন সিলেটের সংবাদপত্র বিপনন ব্যবসার অন্যতম এক ব্যক্তিত্ব। নগরের পৌর বিপনী মার্কেটের আলমগীর এন্টারপ্রাইজের সত্বাধিকারী তিনি। দেশের বেশির ভাগ সংবাদপত্রের এজেন্ট হিসেবে সিলেটে তার ব্যাপক পরিচিতি ছিলো। এমনকি গ্রাহক পর্যায়েও তিনি ছিলেন পরিচিত মুখ। বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট সমিতির দীর্ঘ দিনের সহ-সভাপতি ছিলেন। নগরের কুমাপাড়া ঝেরঝেরি পাড়ায় আবাসিক এলাকায় তার বাসা। বাদ জুম্মা নগরের বিভিন্ন মসজিদে তার রূহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। বাদ জুম্মা আদি মুসলমান গাজী বুরহান উদ্দিন দারুল হাদীস মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে।
দুই মন্ত্রীর শোক : সিলেটের প্রবীন সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বানিজ্য, শিল্প ও পাট মন্ত্রনালয়ের মন্ত্রীর ও সিলেট-১ আসনের এমপি খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম, প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। পৃথক শোক বার্তায় তারা বলেন- হাজী ইসমাইল হোসেন সিলেটে সংবাদপত্রের পাঠ্যভাস করে গড়ে তোলতে নিরলসভাবে পরিশ্রম করেছেন।
তিনি সংবাদপত্র অঙ্গনের একজন নিবেদিত প্রাণ কর্মী হিসেবে আজীবন কাজ করে গেছেন। তার মৃত্যুতে সিলেটের সংবাদপত্র বিপনন খাতে যে শূণ্যতার সৃষ্টি হয়েছে সেটি কখনো পুরণ হবে না। তারা মরহুমের রূহের মাগফেরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এসএ/সিলেট
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে...
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় যথাযথ সম্মান ও মর্যাদায় 'জুলাই শহিদ দিবস ২০২৬' এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ কোম্পানীগঞ্জ...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির জনপদ। এ অঞ্চলে সব ধর্ম-বর্ণের মানুষ যুগ যুগ ধরে...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জনগণের সমস্যার সমাধান করাই সিটি কর্পোরেশনের প্রধান দায়িত্ব। নগরীর প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন...
মূল্য সংযোজন কর (মূসক) আইন অনুযায়ী দাখিলপত্র (ফর্ম মূসক-৯.১) সঠিকভাবে প্রস্তুত ও দাখিলের বিষয়ে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট কাস্টমস, এক্সাইজ ও...