ওসমানীনগরে সড়ক দুর্ঘটনা: নিহতদের...
সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হতাহতদের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা, পঙ্গুত্ব...
ছবি সংগৃহীত
দক্ষিণ সুরমা থানা পুলিশের বিশেষ অভিযানে ২৪ কেজি গাঁজাসহ একটি পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে দক্ষিণ সুরমা থানার এসআই (নি.) পংকজ কুমার সাহার নেতৃত্বে পুলিশের একটি দল চণ্ডীপুল পয়েন্ট থেকে সুলতানপুরগামী সড়কের পিরোজপুর আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, জামিয়া ইসলামিয়া জান্নাতুর রহমত মাদ্রাসার উত্তর পাশে কাঁচা রাস্তার সামনে একটি সন্দেহভাজন পিকআপের কাছে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করে। এ সময় মো. লোকমান হোসেন নামে একজনকে আটক করা হয়। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার দক্ষিণ বেজুড়া গ্রামের মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে।
আটককৃত ব্যক্তির কাছ থেকে ঢাকা মেট্রো-ন-১৪-৫৬৩৩ নম্বরের একটি পিকআপ জব্দ করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে পিকআপটির বডির নিচে বিশেষ কৌশলে তৈরি করা গোপন বক্স থেকে খাকি স্কচটেপে মোড়ানো ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।
এ তথ্যটি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) টেবিলের ১৯(খ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এসএ/সিলেট
সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হতাহতদের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা, পঙ্গুত্ব...
চলতি বছরে জুন মাস থেকে জুলাই মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় প্রানহানি বেড়েছে। জুলাই মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৩১ জনের প্রানহানি হয়েছে। এরমধ্যে ১৩...
সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হওয়ার ঘটনায় শনিবার বিকাল ৪টা পর্যন্ত থানায়...
সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৯ জন নিহতের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে দুর্ঘটনার প্রকৃত...
সিলেটের ওসমানীনগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ জনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। পরিচয় নিশ্চিত হওয়ার পর...