নগরীতে অভিযানে ১২৫ জন গ্রেফতার,...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে...
ছবি সংগৃহীত
কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের বেসরকারী উন্নয়ন সংস্থা এফআইভিডিবি’র আশ্রয়ন প্রকল্পের প্রজেক্ট বাস্তবায়নের লক্ষে এক অবহিতকরণ সভা মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সিলেট এফআইবিডিভি’র শিক্ষা ও শিশু বিকাশ কর্মসূচীর পরিচালক শিরিন আক্তারের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহদী হাসান শাকিল। সভায় এফআইবিডিভির শিরিন আক্তার বলেন আশ্রয়ণ প্রকল্পের আওতায় কানাইঘাটের বড়চতুল ইউনিয়নের ৫টি গ্রাম হারাতৈল বেতু, সরুফৌদ, পর্বতপুর, মালিগ্রাম ও বড়চতুল গ্রামে এফআইবিডিভির সহযোগীতায় জার্মান ভিত্তিক একটি সংস্থার অর্থায়নে ৫বছর মেয়াদী প্রকল্পের আওতায় ৩ কোটি ১২ লক্ষ ৪২ হাজার ৬৯৮ টাকা ব্যায়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।
শিশু-কিশোর সহ মোট ১০হাজার ৫শত ৩০ জন লক্ষিত জনগোষ্টি উপকৃত হবেন বলে তিনি বলেন। এফআইভিডিবি’র কাজের ক্ষেত্র হচ্ছে, বয়স্ক সাক্ষরতা ও জীবনব্যাপী শিক্ষা, জীবিকায়ন ও জীবনমান উন্নয়ন, শিশুর বিকাশ ও প্রাথমিক শিক্ষা, সমন্বিত আর্থিক সেবা, ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ ও প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করা। এছাড়াও লক্ষ্য হচ্ছে প্রকল্প শেষে শিশুদের জন্য একটি নিরাপদ সহায়ক এবং জলবায়ু সহনশীল পরিবেশ তৈরী করা ইত্যাদি। এসব প্রকল্প বাস্তবায়নের সাথে যুক্ত থাকবেন, সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ এফআইভিডিবি’র মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহদী হাসান শাকিল এসব প্রকল্প এবং কাজের লক্ষ উদ্দ্যেশ্যে স্বচ্ছতার সহিত বাস্তবায়ন করার জন্য এফআইভিডিবি’র কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। সভায় বক্তব্য রাখেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. জিলানী, যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপারভাইজার শাখাওয়াত হোসেন, বড়চতুল ইউপির চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, বড়চতুল হাই স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক ইসলাম উদ্দিন, এফআইভিডিবি’র প্রজেক্ট কো-অডিনেটর রুমানা বেগম, প্রোগ্রাম অফিসার গোলাম মস্তফা, স্পন্সরশীপ মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার তুষার কান্তি ধর, ফিল্ড ফেসিলিটেটর’দের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ হারুন আল রশিদ, বিশ্বজিৎ কুমার দাস, সৈয়দ রেজাউল করিম রিয়াফ, রুজিনা আক্তার, রুকসানা বেগম।
এসএ/সিলেট
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে...
মহানগরীর আম্বরখানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি টাটা ডিআই পিকআপ আটক করা হয়েছে। পরে তল্লাশি চালিয়ে ২৭ বস্তায় ভারতীয় চা পাতার একটি চালান জব্দ করেছে পুলিশ।...
সিলেটের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন এর সাথে জমিয়তে উলামায়ে ইসলাম মহানগর শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ।মঙ্গলবার (১৪ জুলাই) বিকাল পৌণে ৩টায়...
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত...
শিক্ষার্থীদের শুধু পড়াশোনায় সীমাবদ্ধ না থেকে খেলাধুলা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)’র চেয়ারম্যান...