সিলেটের মাজারে ওরসে জীবনের শেষ...
সিলেটের বিশ্বনাথ থানাধীন বিশ্বনাথ উপজেলার রামপাশা এলাকার ছাবাল শাহ মাজারের বাউল গানের একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে প্রাণ হারিয়েছেন বাউল শিল্পী পেহেলি...
ছবি সংগৃহীত
সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২২৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে।
সোমবার (২২ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধোলাই ব্রিজ এলাকায় অভিযান চালায় ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ি। ফাঁড়ির ইনচার্জ নুর মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদকসহ তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন উপজেলার বালুচর গ্রামের সাধন সরকারের ছেলে সুমন সরকার এবং একই গ্রামের ভুবন বিশ্বাসের ছেলে কার্তিক বিশ্বাস।
পুলিশ জানায়, অভিযানের সময় আটক দুইজনের কাছ থেকে ২২৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে যাতে কোনো ধরনের মাদক প্রবেশ ও বিস্তার ঘটতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
এসএ/সিলেট
সিলেটের বিশ্বনাথ থানাধীন বিশ্বনাথ উপজেলার রামপাশা এলাকার ছাবাল শাহ মাজারের বাউল গানের একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে প্রাণ হারিয়েছেন বাউল শিল্পী পেহেলি...
কৃতিত্বের সঙ্গে মাস্টার্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ছাতক উপজেলার তরুণ সাংবাদিক মোঃ তাজিদুল ইসলাম। তাঁর এ সাফল্যে সাংবাদিক সমাজ, সহকর্মী, শিক্ষক,...
সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। আহতদের কয়েকজনের...
সিলেট-ঢাকা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১৩ জন। শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে ওসমানীনগর...
সিলেটের শিশু ফাহিমা আক্তার হত্যা মামলায় একমাত্র আসামি জাকির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রায়ে অপর দুই...