তেলিবাজারে নকল লেবেলে অস্বাস্থ্যকর...
মহানগরের তেলিবাজার বাইপাস এলাকায় নকল লেবেল ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে চিপস উৎপাদন ও বাজারজাতের অভিযোগে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ...
প্রতীকি ছবি
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে পাঁচ মাস ১৫ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃতের মোট সংখ্যা বেড়ে ৬৯ জনে দাঁড়িয়েছে।
সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানান, শনিবার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। নিহত শিশুটি সুনামগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।
সিলেট স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৯৫ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। একই সময়ে নতুন করে আরও ৬৩ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ৩১৮ জন রোগীর শরীরে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এর আগে হামের উপসর্গ নিয়ে ৬৫ জন এবং পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত আরও চারজনের মৃত্যু হয়েছিল। সর্বশেষ শিশুটির মৃত্যুর পর হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃতের মোট সংখ্যা ৬৯ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য বিভাগ হামের বিস্তার রোধে শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসা গ্রহণের আহ্বান জানিয়েছে।
এসএ/সিলেট
মহানগরের তেলিবাজার বাইপাস এলাকায় নকল লেবেল ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে চিপস উৎপাদন ও বাজারজাতের অভিযোগে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ...
বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কানাইঘাট লোভাছড়া কোয়ারীতে থাকা জব্দকৃত পাথর চুরি বন্ধে কানাইঘাট থানা পুলিশের অভিযান জোরদার করা হয়েছে। সোমবার রাত...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শিক্ষা একটি জাতির অগ্রগতির প্রধান ভিত্তি। শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং আধুনিক শিক্ষা পরিবেশ...
মহানগরীর বাগবাড়ি এলাকা থেকে এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বসতঘরের মেঝে থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ।নিহত ওই...
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। হজযাত্রীদের হয়রানি ও প্রতারণা এড়াতে শুধুমাত্র সরকার অনুমোদিত ও তালিকাভুক্ত হজ এজেন্সির...