অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হলো দেশের বিপুল যুবশক্তি। এই জনশক্তিকে দক্ষ, শিক্ষিত ও কর্মক্ষম...
ছবি সংগৃহীত
সবুজ পৃথিবী গড়া ও পরিবেশের ভারসাম্য রক্ষা করার লক্ষ্যে ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজ (ডিস্ট্রিক্ট-৩৪৫)বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে। বুধবার (২৯ জুলাই) দুপুরে সিলেট ইনক্লুসিভ স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়।
এই কর্মসূচির আওতায় এই শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে একপাশে ছোট একটি ফুলের বাগান ও আরেক পাশে ফলদ ও ওষধি গাছের চারা লাগানো হয়।সিলেট ইনক্লুসিভ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপন কর্মসূচী করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচী শেষে ক্লাবের ইসি মেম্বার নূরজাহান আক্তারকে ক্লাব পিন পরিয়ে বরণ করেন ক্লাব প্রেসিডেন্ট জান্নাতুল ফেরদৌস।
এসময় উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের চার্টার প্রেসিডেন্ট জান্নাতুল ফেরদৌস, ভাইস প্রেসিডেন্ট-২ নিপা মনির, সেক্রেটারি শাকিলা ববি, ইসি মেম্বার সুমি বেগম ও নূরজাহান আক্তার, জেনারেল মেম্বার সৈয়দা হুমায়রা জাহান শম্পা, সিলেট ইনক্লুসিভ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোহাম্মদ আশরাফুল ইসলাম, সহকারী শিক্ষক রুহুল আমিন রাসেল।
বৃক্ষরোপণ শেষে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে গাছের প্রয়োজনীয়তা ও যত্ন নিয়ে আলোচনা করেন ক্লাব সদস্যরা। এসময় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মানবজীবনের অস্তিত্ব টিকিয়ে রাখতে গাছ কেন অপরিহার্য তা শিক্ষার্থীদের বুঝিয়ে বলেন।
প্রাচীনকাল থেকেই গাছ কিভাবে পরম বন্ধু হিসেবে ছায়া, ফল, ফুল এবং জীবন রক্ষাকারী অক্সিজেন দিয়ে আসছে তা বর্ণনা করেন। পাশাপাশি গাছে নিয়মিত পানি দেওয়া ও গাছের যত্ন নেওয়ার জন্য শিক্ষার্থীদের উৎসাহ দেন।
এসএ/সিলেট
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হলো দেশের বিপুল যুবশক্তি। এই জনশক্তিকে দক্ষ, শিক্ষিত ও কর্মক্ষম...
সবুজ পৃথিবী গড়া ও পরিবেশের ভারসাম্য রক্ষা করার লক্ষ্যে ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজ (ডিস্ট্রিক্ট-৩৪৫)বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে। বুধবার (২৯ জুলাই)...
৬৭ বছর ধরে একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ার প্রত্যয়ে কাজ করছে পূবালী ব্যাংক। দেশের আর্থিক সেক্টরে যে কোন ক্রাইসিস মোকাবেলায় এই ব্যাংকের সুদক্ষ অবস্থান আমাদের আস্থা...
সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা ও মহানগরের...
সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুনের সাথে সৌজন্য সাক্ষাৎ, স্মারকলিপি প্রদান ও মতবিনিময় করেছেন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের কেন্দ্রীয়...