ওসমানী বিমানবন্দরের সহকারী নিরাপত্তা...
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এক সহকারী নিরাপত্তা কর্মকর্তা সাত দিন ধরে নিখোঁজ রয়েছেন। কর্মস্থলের আবাসিক এলাকা থেকে বের হওয়ার পর থেকেই তার কোনো...
ফাইল ছবি
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) , অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় ২১৬ জনকে গ্রেফতার করেছে একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৭৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, শনিবার (১৩ জুন) রাত ১২টা থেকে রোববার (১৪ জুন) সকাল ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে নিয়মিত মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ২১৬ জনকে গ্রেফতার করা হয়।
এর মধ্যে ১৩ জুন সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত চার ঘণ্টাব্যাপী বিশেষ চিরুনি অভিযানে ১৫৫ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী, জুয়াড়ি, চোর, হকার, সন্দেহভাজন ব্যক্তি, মেট্রো অধ্যাদেশে গ্রেফতারকৃত আসামি, চোরাকারবারি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত ব্যক্তিরা রয়েছেন।
অভিযানকালে ৪ হাজার ২৬০ কেজি ভারতীয় জিরা, ১০০ পিস ভারতীয় বেনারসি শাড়ি এবং বিভিন্ন ধরনের ভারতীয় ক্রিম উদ্ধার করা হয়েছে।
এদিকে, ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ৭২টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ১০৪টি যানবাহন আটক করা হয়। সবমিলিয়ে ১৭৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ জানায়, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত সকল আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া অন্যান্যভাবে গ্রেফতারকৃতদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হচ্ছে।
মহানগরীকে অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে এসএমপির নিয়মিত বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
এসএ/সিলেট
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এক সহকারী নিরাপত্তা কর্মকর্তা সাত দিন ধরে নিখোঁজ রয়েছেন। কর্মস্থলের আবাসিক এলাকা থেকে বের হওয়ার পর থেকেই তার কোনো...
দীর্ঘ ছয় বছর পর সিলেটের মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় প্রদান করেছেন আদালত। রায়ে প্রধান আসামি সাইফুর রহমানকে মৃত্যুদন্ড...
সিলেটের মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় প্রধান আসামি সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া রায়ে আরও ৩ আসামিকে...
সিলেট জেলায় অন্তত ৩০টি পর্যটনকেন্দ্র রয়েছে। এগুলোর বেশিরভাগই ভারত সীমান্তবর্তী। প্রাকৃতিক সৌন্দর্য্যরে উপর নির্ভরশীল পর্যটনকেন্দ্রের সবগুলোই জেলার...
সিলেটের জকিগঞ্জ গ্যাস ফিল্ডের অধিগ্রহণকৃত ভূমির মূল্য পরিশোধের দাবিতে গ্যাস ফিল্ডে তালা দিয়েছেন ভূমির মালিকরা। সোমবার দুপুরে ক্ষুব্ধ মালিকপক্ষ...