সিলেটকে স্মার্ট ও সবুজ জ্বালানির...
সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন সরকারি স্থাপনা ও জনসেবামূলক অবকাঠামোতে সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে সিলেটকে একটি "স্মার্ট ও সবুজ জ্বালানির শহর"...
ছবি সংগৃহীত
কানাইঘাট সংবাদদাতা : সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে সাবেক সংসদ সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় প্রেসক্লাব সভাপতি নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ সহ নেতৃবৃন্দ বলেন, কানাইঘাট প্রেসক্লাব প্রতিষ্ঠা লগ্নে অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী সংসদ সদস্য থাকা অবস্থায় প্রেসক্লাবের উন্নয়নে অসামান্য অবদান রেখেছিলেন। প্রেসক্লাবের সম্মানিত উপদেষ্টা হিসেবে ক্লাবের উন্নয়ন এবং কানাইঘাটের কর্মরত সাংবাদিকদের সুখ-দুঃখে তিনি সব-সময় পাশে ছিলেন এবং সাংবাদিকদের তিনি অত্যন্ত সম্মানও করতেন।
বিশেষ করে সংসদ সদস্য থাকা অবস্থায় কানাইঘাটের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বহু শিক্ষা-প্রতিষ্ঠান গড়ে তোলা সহ শিক্ষা বিস্তারে অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর অসামান্য অবদান সব-সময় কানাইঘাটের মানুষ স্মরণ রাখবে। সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ফরিদ চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ অত্যন্ত শোকাহত ও মর্মাহত। আল্লাহ রাব্বুল আল-আমিন তাকে যেনো জান্নাতের উচু মাকাম দান করেন।
এসএ/সিলেট
সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন সরকারি স্থাপনা ও জনসেবামূলক অবকাঠামোতে সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে সিলেটকে একটি "স্মার্ট ও সবুজ জ্বালানির শহর"...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শিক্ষা ও স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকারের অন্যতম। তাই প্রতিটি মানুষ যাতে স্বল্পমূল্যে...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গ্রিন ও ক্লিন সিলেট গড়ে তোলার লক্ষ্যে সিটি কর্পোরেশন ইতোমধ্যে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। তবে এ...
বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখার ৫ম বার্ষিক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ...
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সংবাদপত্র সমাজের আয়না। সমাজের ভালো-মন্দ আমরা...