সিলেটকে স্মার্ট ও সবুজ জ্বালানির...
সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন সরকারি স্থাপনা ও জনসেবামূলক অবকাঠামোতে সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে সিলেটকে একটি "স্মার্ট ও সবুজ জ্বালানির শহর"...
জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদ শীর্ষক আলোচনা
ছবি সংগৃহীত
সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। উন্নয়ন উৎপাদনের রাজনীতি করার মধ্যদিয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে অন্যন্য অবদান রেখেছেন। খাল, জলাশয় খনন কর্মসূচির মাধ্যমে কৃষিবিপ্লব ঘটিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
তিনি শনিবার (১৩ জুলাই) জিয়াউর রহমানের উপর গবেষণামূলক সংগঠন জিয়া সংসদ সিলেট জেলা শাখার উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসবকথা বলেন।
জিয়া এবং বাংলাদেশী জাতীয়তাবাদ-শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি সাবেক চেয়ারম্যান এম.এ. রহিম। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিলের সঞ্চালনায় আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম, প্রবীন বিএনপি নেতা, গোয়াইনঘাট উপজেলা বিএনপির প্রাক্তন সভাপতি হাজী ওসমান গনি, সিলেট জেলা বিএনপির প্রথম যুগ্মসাধারণ সম্পাদক ইসতিয়াক আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি ব্যারিস্টার রিয়াসাত আজিম হক আদনান, সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি জহির উদ্দিন সিপলু, জিয়া সংসদ কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মখর, মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির সহসভাপতি আশরাফ গাজী, আমরা জুলাইযোদ্ধা সিলেটের আহবায়ক আলাল আহমদ ও কনভেনার আব্দুল মতিন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম কলি, নারীনেত্রী আসমাউল হাসনা, ফারজানা আক্তার পপি, নাজমা বেগম, জিয়া সংসদ নেতা প্রভাষক তুহিন, রিপন খান, বশির আহমদ, শামসুল হক প্রমুখ।
শুরুতে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের পর বর্তমান সরকারের জনকল্যাণমুখী কর্মকান্ড তুলে ধরে তথ্যচিত্র প্রদর্শন করা হয় তথ্য অফিসের সৌজন্যে।
দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সহ সভাপতি মাওলানা মঈনুল ইসলাম। শেষাংশে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি নেতা আবুল কাহের শামীম। সিলেটের হারিয়ে যাওয়া কমলা, লেবু ও নিমের চারা রোপন করা হয়।
এসএ/সিলেট
সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন সরকারি স্থাপনা ও জনসেবামূলক অবকাঠামোতে সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে সিলেটকে একটি "স্মার্ট ও সবুজ জ্বালানির শহর"...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শিক্ষা ও স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকারের অন্যতম। তাই প্রতিটি মানুষ যাতে স্বল্পমূল্যে...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গ্রিন ও ক্লিন সিলেট গড়ে তোলার লক্ষ্যে সিটি কর্পোরেশন ইতোমধ্যে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। তবে এ...
বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখার ৫ম বার্ষিক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ...
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সংবাদপত্র সমাজের আয়না। সমাজের ভালো-মন্দ আমরা...