মনোনয়ন নাটকীয়তা শেষে স্কারবোরো...
শাহজাহান সেলিম বুলবুল টরোন্টো, কানাডা ওন্টারিওর স্কারবোরো সাউথওয়েস্ট আসনের আসন্ন প্রাদেশিক উপনির্বাচনকে কেন্দ্র করে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে...
ছবি সংগৃহীত
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (MOI) জানিয়েছে, অপরাধ তদন্ত বিভাগের নিবিড় নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সরকারি সিল জালিয়াতির সঙ্গে জড়িত ৫ বাংলাদেশি সদস্যের একটি চক্রকে গ্রেপ্তার করা হয়েছে।
তদন্তে জানা যায়, তারা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অফিসিয়াল সিল জাল করে প্রবাসী শ্রমিক ও কিছু কোম্পানির কাছে অবৈধভাবে বিক্রি করছিল। অভিযুক্তরা হাসপাতালের ভেতরে ও বাইরে এসব জাল সিল প্রচার ও বিক্রি করত। সরকারি মূল্য ৫ ও ১০ কুয়েতি দিনারের সিল কম দামে বিক্রি করে তারা অবৈধ আর্থিক লাভ অর্জন করছিল।
অভিযান চালিয়ে একটি ল্যাপটপ, প্রিন্টার এবং সিল তৈরির বিশেষ রোল জব্দ করা হয়। আরও তদন্তে প্রকাশ পায়, তারা একটি হাসপাতাল থেকে সরকারি সিলের জন্য ব্যবহৃত কাগজের রোল চুরি করে জালিয়াতির কাজে ব্যবহার করেছিল।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জব্দকৃত আলামতসহ তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জনসাধারণের অর্থ ও জাতীয় নিরাপত্তা রক্ষায় এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
শাহজাহান সেলিম বুলবুল টরোন্টো, কানাডা ওন্টারিওর স্কারবোরো সাউথওয়েস্ট আসনের আসন্ন প্রাদেশিক উপনির্বাচনকে কেন্দ্র করে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে...
কুয়েতের আল-সালমি মরুভূমি থেকে কয়েক মাস ধরে নিখোঁজ থাকা এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।প্রাথমিক তদন্তে জানা যায়,...
কুয়েতের জাতীয় দৈনিক আল-সিয়াসাহ দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, আপিল আদালতের রাষ্ট্রীয় নিরাপত্তা সার্কিট হিজবুল্লাহতে যোগদান এবং ইরানের বিপ্লবী...
টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই। গত ২৪ ঘণ্টায় শহরের কয়েকটি এলাকায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড হওয়ায়...
শাহজাহান সেলিম বুলবুল (বিশেষ প্রতিনিধি, কানাডা) : কানাডা স্কারবোরো সাউথওয়েস্ট আসনের এমপি ডলি বেগম বলেছেন , কানাডায় আমাদের প্রবাসী উদ্যোক্তাদের হাত ধরে...