নগরীতে অভিযানে ১২৫ জন গ্রেফতার,...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে...
ছবি সংগৃহীত
নগরীর চালিবন্দর মহাশ্মশান ঘাটের অবকাঠামোগত উন্নয়ন ও সেবা পরিধি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
শনিবার (১৩ জুন) সকালে সিসিক পরিচালিত সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের এই মহাশ্মশান পরিদর্শন এবং শ্মশান পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।
এর আগে শ্মশান ঘাটে পৌঁছালে পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সিসিক প্রশাসককে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য। তিনি চালিবন্দর মহাশ্মশানের উন্নয়নে বিগত দিনে সিলেট সিটি কর্পোরেশনের ভূমিকার জন্য ধন্যবাদ জানান এবং শ্মশান পরিচালনায় বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা প্রশাসকের কাছে তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, "সিলেট ঐতিহ্যগতভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য চারণভূমি। আবহমানকাল ধরে এখানে সব ধর্মের মানুষ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে আসছেন। নগরবাসীর শেষ বিদায়ের এই পবিত্র স্থানের মর্যাদা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।"
তিনি আরও বলেন, "চালিবন্দর মহাশ্মশান ঘাটের ইতোমধ্যে অনেক উন্নয়নমূলক কাজ করা হয়েছে। নাগরিক সেবার মান বাড়াতে এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা হবে।"
সভায় সিসিক প্রশাসক মহাশ্মশানের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় লোকবল নিয়োগ, স্টাফ কোয়ার্টারের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করা এবং অন্ত্যেষ্টিক্রিয়ার সুবিধার্থে নতুন ভবন নির্মাণসহ সার্বিক অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস দেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— অ্যাডভোকেট কুমার পাল, অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ, অ্যাডভোকেট সন্তু দাস, শিবব্রত ভৌমিক চন্দন, বিশ্বজিত দেবরায়, সুব্রত দেব, বিশ্বজিত গুণ, হারান চক্রবর্তী, অ্যাডভোকেট বিজয় কুমার দেব বুলু, বিভাশ শ্যাম যাদন, চন্দন দাশ, রাখাল দে, কিশোর ভট্টাচার্য জনি, উত্তম ঘোষ, রিপন এস চৌধুরী, হারাধন দেব প্রভাষ, নিখিল দে ও অপরেশ অপু প্রমুখ।
এসএ/সিলেট
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে...
মহানগরীর আম্বরখানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি টাটা ডিআই পিকআপ আটক করা হয়েছে। পরে তল্লাশি চালিয়ে ২৭ বস্তায় ভারতীয় চা পাতার একটি চালান জব্দ করেছে পুলিশ।...
সিলেটের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন এর সাথে জমিয়তে উলামায়ে ইসলাম মহানগর শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ।মঙ্গলবার (১৪ জুলাই) বিকাল পৌণে ৩টায়...
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত...
শিক্ষার্থীদের শুধু পড়াশোনায় সীমাবদ্ধ না থেকে খেলাধুলা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)’র চেয়ারম্যান...