কুলাউড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান...
মৌলভীবাজারের কুলাউড়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত জনগণের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে...
ছবি সংগৃহীত
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের কুলাউড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এঁর নির্বাচনী ইশতেহার অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কুলাউড়া বনবিভাগের আয়োজনে শনিবার (১৩ জুন) বিকেলে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে নিম গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শওকতুল ইসলাম শকু। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে দেশের সবুজায়ন বৃদ্ধি পাবে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে অন্তত একটি করে গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার, ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, কুলাউড়া রেঞ্জের ডেপুটি রেঞ্জার রবীন্দ্র কুমার সিংহ, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মছব্বির আলী, কাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মুক্তার, গাজীপুর বিট অফিসার আরিফুর রহমান, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, সহ-সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন, যুবদল নেতা রাহেল মিয়া প্রমুখ।
কুলাউড়া রেঞ্জের ডেপুটি রেঞ্জার রবীন্দ্র কুমার সিংহ বলেন, সারাদেশ ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কুলাউড়ায় পাঁচ হাজার গাছের চারা বরাদ্দ পাওয়া গেছে। কুলাউড়ার সংসদ সদস্য মহোদয়ের মাধ্যমে উপজেলার প্রতিটি ইউনিয়ন, শিক্ষা প্রতিষ্ঠানসহ উপকারভোগীদের মধ্যে আগামী দুই মাসে পর্যায়ক্রমে বৃক্ষের চারা বিতরণ করা হবে।
এসএ/সিলেট
মৌলভীবাজারের কুলাউড়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত জনগণের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে...
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার পৃথক পৃথক দুটি স্থান থেকে একই দিনে দুটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে তাদের প্রাকৃতিক বনে পুনরায় ছেড়ে দেওয়া...
মৌলভীবাজারের বড়লেখা-জুড়ী আঞ্চলিক মহাসড়কের বড়লেখা উপজেলার হাতলিয়া এলাকায় পিকআপভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক সৌদি ফেরত প্রবাসীর...
শ্রীমঙ্গল উপজেলায় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে এক বছরে এক লাখ বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির...
মৌলভীবাজারের কুলাউড়ায় দুবাই প্রবাসী সোহেল মিয়ার কাছ থেকে দশ লক্ষ টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এমনকি ভোগদখলে থাকা ওই প্রবাসীর ৫৭...