শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে...
সিলেট-২ আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছেন...
ছবি সংগৃহীত
সিলেটে গত ৬ দিন আফজল হোসাইন (২১) নামে এক মাদরাসা ছাত্র নিখোঁজ রয়েছেন। নিখোঁজ আফজল নগরীর শাহপরাণ থানার জাহানপুরস্থ মুহিব রোকিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র ও মেজরটিলার ইসলামপুরের মুসলিমনগরস্থ ১২ নম্বর আনা মিয়া হাউজের বাসিন্দা ঈর্শাদ আলী এবং শিফা বেগম দম্পত্তির ছেলে।
জানা যায়, গত ৭ জুন, রোববার জাহানপুরস্থ মুহিব রোকিয়া হাফিজিয়া মাদরাসা থেকে আফজল হোসাইন কাউকে কিছু না বলে বের হয়ে যান। পরবর্তীতে তিনি মাদরাসা কিংবা বাসায় আর ফিরে না আসায় আত্মীয়-স্বজন ও মাদারাসা কর্তৃপক্ষ সম্ভাব্য সকল স্থানে তাকে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পান নি তাঁরা।
এ ব্যাপাারে গত ৮ জুন (সোমবার) নিখোঁজ আফজল হোসাইনের মা এসএমপি'র শাহপরাণ রহ. থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৪০৭) করেন।
জিডি সূত্রে জানা যায়, নিখোঁজের সময় আফজল হোসাইন'র পরনে ছিল খয়েরি রঙের পাঞ্চাবি ও সাদা পায়জামা। তাঁর গায়ের রং শ্যামলা, গোলাকার মুখের আকৃতি, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৩ ইঞ্চি। তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। আফজলের কোনো সন্ধান কেউ পেয়ে থাকলে ০১৩০৮২১৭৪৪৩ এই নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
নিখোঁজ আফজল হোসাইনকে খোঁজে পেতে পুলিশ সবধরণের চেষ্ঠা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন শাহপরাণ রহ. থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ।
এসএ/সিলেট
সিলেট-২ আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছেন...
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট আলেম মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের...
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী ও প্রখ্যাত আলেম অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ...
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, বরেণ্য আলেম, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসংস্কারক অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক...
সিলেটের বিয়ানীবাজার উপজেলাবাসীর জন্য সুসংবাদ নিয়ে এসেছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী। একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার ও সম্প্রসারণের জন্য ৪৭...