হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন...
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড...
ছবি সংগৃহীত
জাতীয় সংসদের হুইপ আলহাজ জি কে গউছের হস্তক্ষেপে দীর্ঘদিনের বিরোধের অবসান হয়েছে হবিগঞ্জ ও মৌলভীবাজার বাস মালিক সমিতির মধ্যে।
শুক্রবার (১২ জুন) রাতে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ জি কে গউছ এমপি।
এসময় দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষই যাত্রী সাধারণের ভোগান্তি কমাতে এবং একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম নাসের রহমান, ডা. সাখাওয়াত হাসান জীবন, এমরান আহমেদ চৌধুরী ও আব্দুল মালিক। সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ূম চৌধুরী, সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি)ড. মো. জিল্লুর রহমান, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক এবং পুলিশ সুপাররা। এ ছাড়া সংশ্লিষ্ট বাস মালিক সমিতির নেতারাও সভায় অংশ নেন।
এছাড়াও সভায় দুই জেলার বাস মালিক সমিতির মধ্যকার দীর্ঘদিনের বিরোধ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ আলহাজ জি কে গউছ বলেন, পরিবহন খাতে স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যাত্রীসেবা নিশ্চিত করার পাশাপাশি পারস্পরিক সমঝোতার মাধ্যমে ভবিষ্যতে যেকোনো সমস্যা সমাধান করা যায় সেভাবেই মনোনিবেশ সকলকে করতে হবে।
এসএ/সিলেট
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড...
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ধলাঝাই ও উছমানপুরসহ আশপাশের এলাকার সড়কগুলোর বেহালদশা কাটছে না। দীর্ঘ দিন ধরে সংস্কার না হওয়ায় এসব সড়ক দিয়ে...
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাতছড়ি সীমান্তসংলগ্ন দুর্গম বনাঞ্চলে অভিযান চালিয়ে ১০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা...
হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের পূর্ব তিমিরপুর গ্রামের বাসিন্দা ও হবিগঞ্জ ল' কলেজের শিক্ষার্থী
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে নিখোঁজের ২ দিন পর আলী হোসেন (২০) নামে যুবকের মরদেহ বাড়ির পাশের বন্যার পানিতে ভাসমান অবস্থায়...