সিলেটকে স্মার্ট ও সবুজ জ্বালানির...
সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন সরকারি স্থাপনা ও জনসেবামূলক অবকাঠামোতে সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে সিলেটকে একটি "স্মার্ট ও সবুজ জ্বালানির শহর"...
ছবি সংগৃহীত
দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে প্রায় সাড়ে তিন লাখ টাকার অবৈধভাবে আমদানিকৃত ভারতীয় চকলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) রাত আনুমানিক ৭টা ২০ মিনিটে দক্ষিণ সুরমা থানার এসআই (নিঃ) মো. মফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ কদমতলীর হুমায়ুন রশিদ চত্বর থেকে কদমতলী বাস টার্মিনালগামী সড়কের পাশে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে একটি তিন চাকার মোটরচালিত পুরাতন ভ্যান তল্লাশি করে ১৬টি সাদা প্লাস্টিকের বস্তায় রাখা ১০ হাজার ১২০ পিস ভারতীয় চকলেট উদ্ধার করা হয়। জব্দকৃত চকলেটের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪৬ হাজার ২০০ টাকা।
এ সময় চকলেটগুলোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেলোয়ার হোসেন (৪০) নামে একজনকে আটক করা হয়। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সরাপাড়া এলাকার সিদ্দিক মিয়ার ছেলে। বর্তমানে দক্ষিণ সুরমার বলদী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।
এ তথ্যটি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটক আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ/সিলেট
সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন সরকারি স্থাপনা ও জনসেবামূলক অবকাঠামোতে সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে সিলেটকে একটি "স্মার্ট ও সবুজ জ্বালানির শহর"...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শিক্ষা ও স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকারের অন্যতম। তাই প্রতিটি মানুষ যাতে স্বল্পমূল্যে...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গ্রিন ও ক্লিন সিলেট গড়ে তোলার লক্ষ্যে সিটি কর্পোরেশন ইতোমধ্যে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। তবে এ...
বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখার ৫ম বার্ষিক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ...
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সংবাদপত্র সমাজের আয়না। সমাজের ভালো-মন্দ আমরা...