নগরীতে ১১টি যানবাহনের চালককে জরিমানা...
সিলেট শহর ও আশেপাশের এলাকায় শব্দদূষণ রোধ এবং অবৈধ হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধে কঠোর অবস্থান নিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (২৮ জুলাই) মহানগরীর...
ফাইল ছবি
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় ৭৯ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১০৪টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসএমপি সূত্রে জানা যায়, শুক্রবার (১২ জুন) রাত ১২টা থেকে শনিবার (১৩ জুন) সকাল ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৭৯ জন আসামিকে গ্রেফতার করা হয়।
এর মধ্যে ১২ জুনের ২৪ ঘণ্টায় গ্রেফতার করা হয়েছে ৪৭ জন এবং ১৩ জুন সকাল ৮টা পর্যন্ত পরবর্তী ৮ ঘণ্টায় গ্রেফতার করা হয়েছে আরও ৩২ জনকে।
গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার ও ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, চোর, হকার, সন্দেহভাজন ব্যক্তি, মেট্রো অধ্যাদেশে গ্রেফতারকৃত আসামি, চোরাকারবারি এবং অন্যান্য অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন।
অভিযান চলাকালে ৩ লাখ ৪৬ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় বিস্কুট ও চকলেট এবং ২২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
এদিকে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ৩৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৭০টি যানবাহন আটক করা হয়েছে। সব মিলিয়ে ১০৪টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
এসএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়ে তুলতে এসএমপির নিয়মিত বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
এসএ/সিলেট
সিলেট শহর ও আশেপাশের এলাকায় শব্দদূষণ রোধ এবং অবৈধ হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধে কঠোর অবস্থান নিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (২৮ জুলাই) মহানগরীর...
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যুগোপযোগী, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। শিক্ষাকে...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে...
সিলেটের কাজির বাজার এলাকায় ‘সেলফি ব্রিজে’ ফুটবল খেলাকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় এক যুবক নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক...
মহানগরীর কাজির বাজার ব্রিজের উপর ফুটবল খেলার দ্বন্দ্ব নিয়ে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ওই...