জাফলং পর্যটনকেন্দ্রের খাসজমি দখল,...
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে বিজিবি ক্যাম্প-সংলগ্ন সরকারি খাসজমি দখল করে হোটেল, রেস্তোরাঁ ও দোকানপাট নির্মাণের অভিযোগের সত্যতা...
ছবি সংগৃহীত
সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজারকে কেন্দ্র করে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। মাজার দুটিকে আধুনিক ও নান্দনিক ইসলামী কমপ্লেক্সে রূপান্তরের পাশাপাশি আয়-ব্যয়ের হিসাব জনসম্মুখে উন্মুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন সিলেটে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।
শুক্রবার বেলা দেড়টার দিকে হযরত শাহজালাল (রহ.) মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. সারওয়ার আলম বলেন, ‘সিলেটের দুটি বড় ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজার। আমরা এই দুই মাজারকে কেন্দ্র করে কাজ করছি। আমাদের লক্ষ্য হলো এই দুটি প্রতিষ্ঠানকে একটি সুশৃঙ্খল কাঠামোর আওতায় এনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।
এরপর ধাপে ধাপে অন্যান্য মাজারের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে আমরা এই দুটি গুরুত্বপ‚র্ণ মাজারের ব্যবস্থাপনা, কার্যক্রম এবং সার্বিক পরিবেশকে একটি নির্দিষ্ট মানদÐের মধ্যে আনার চেষ্টা করছি। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে অন্যান্য বিষয় এবং প্রতিষ্ঠান সম্পর্কেও সিদ্ধান্ত নেওয়া হবে।’ মাজারে প্রশাসক নিয়োগের সম্ভাবনা রয়েছে কি- না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টি এই মুহুর্তে বলা মুশকিল। তবে এখন আমাদের প্রধান লক্ষ্য হলো মাজারকে একটি আধুনিক ও সুন্দর ইসলামী কমপ্লেক্সে রূপান্তর করা এবং একই সাথে মাজারের আয়-ব্যয়ের হিসাবটা করা। এই হিসাবটি যেন স্বচ্ছ হয় সেই বিষয়ে নজর দেওয়া। অন্যদিকে মাজারের আয়-ব্যায়ের হিসাব যেন জনসম্মুখে রাখা হয়। যাতে সাধারণ জনগন যেন দেখতে ও বুঝতে পারেন মাজারের আয়-ব্যায়ের টাকাটা কোথায় কোন খাতে ব্যয় করা হচ্ছে। আর তাকে জনসাধারণ যাতে তাদের মতামত দিতে পারে সেই ব্যবস্থা করা।
এখন থেকে সরকারের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হবে।’ মাজার পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি প্রশাসনের প্রতিনিধিদেরও ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, মাজার পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি প্রশাসনের প্রতিনিধিরাও ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত থাকবেন। প্রতিদিন কত টাকা আয় হচ্ছে, কোথায় ব্যয় হচ্ছে এবং আর্থিক লেনদেনের সকল তথ্য যথাযথভাবে রেকর্ড ও সংরক্ষণ করা হবে।
শাহজালাল (রহ.) মাজার ও শাহপরাণ (রহ.) মাজারের সার্বিক কার্যক্রমের ওপর সরকারের নিয়মিত নজরদারি ও তদারকি অব্যাহত থাকবে।’ পরিদর্শনের সময় হযরত শাহজালাল (রহ.) মাজারের মোতাওয়াল্লীগণ এবং জেলা প্রশাসকের নিবার্হী ম্যাজিস্ট্রেটরাও উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে বিজিবি ক্যাম্প-সংলগ্ন সরকারি খাসজমি দখল করে হোটেল, রেস্তোরাঁ ও দোকানপাট নির্মাণের অভিযোগের সত্যতা...
মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ভারতীয় অবৈধ নেসলে কিটক্যাট চকলেটের বড় চালানসহ তিনজনকে আটক করা হয়েছে। এসময় চোরাই পণ্য পরিবহনের দায়ে একটি সিএনজি চালিত...
নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আধ্যাত্মিক চেতনায় সমৃদ্ধ তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক...
সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতার হওয়া জুবেল আহমদ উপজেলার বারহাল ইউনিয়নের...
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটের উন্নয়নের স্বার্থে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে...