ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় অভিযোগ...
অনলাইনে ভিডিও ছড়িয়ে হেনস্তা ও সাইবার বুলিংয়র অভিযোগে থানায় অভিযোগ দিয়েছেন সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। কয়েকটি ফেসবুক পেজের নাম উল্লেখ করে তিনি...
ছবি সংগৃহীত
কানাইঘাট উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নিজ চাউরা পশ্চিম গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
মৃত শিশুরা হল- নিজ চাউরা পশ্চিম গ্রামের আলী আহমদের চার বছর বয়সী কন্যা আনিসা বেগম এবং তার ভাগ্নি, পাঁচ বছর বয়সী ফারিয়া বেগম।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির আঙিনায় খেলতে গিয়ে একপর্যায়ে শিশু দুটি নিখোঁজ হয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর বসতবাড়ির পুকুরে তল্লাশি চালিয়ে শিশু দুটিকে উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে তাদের কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। পরে শিশু দুটির মরদেহ থানায় নেওয়া হলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, ফারিয়া বেগমের বাবার বাড়ি পার্শ্ববর্তী বিয়ানীবাজার উপজেলার দাসেরগ্রামে। তিনি ওই গ্রামের সাদিক আহমদের মেয়ে। ফারিয়া মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসে এই দুর্ঘটনার শিকার হয়।
একই পরিবারের দুই শিশুর এমন অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ।
এসএ/সিলেট
অনলাইনে ভিডিও ছড়িয়ে হেনস্তা ও সাইবার বুলিংয়র অভিযোগে থানায় অভিযোগ দিয়েছেন সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। কয়েকটি ফেসবুক পেজের নাম উল্লেখ করে তিনি...
দীর্ঘদিন থেকে বন্ধ থাকা সিলেটের কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারীর বিভিন্ন এলাকায় মজুদ করে রাখা পরিবেশ অধিদপ্তরের জব্দকৃত পাথর চুরির হিড়িক পড়েছে। পাশাপাশি...
সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন। আমরা ঘুম থেকে...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ অভিযানে গত ৩২ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৯২ জনকে গ্রেফতার করেছে সিলেট...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জনকল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করলে মানুষ সেই অবদান কখনও ভুলে যায় না।...