ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় অভিযোগ...
অনলাইনে ভিডিও ছড়িয়ে হেনস্তা ও সাইবার বুলিংয়র অভিযোগে থানায় অভিযোগ দিয়েছেন সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। কয়েকটি ফেসবুক পেজের নাম উল্লেখ করে তিনি...
ছবি সংগৃহীত
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান লোদীকে (কয়েস লোদী) সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৩-এর ধারা ৮(১) অনুযায়ী জনাব রেজাউল হাসান লোদী-কে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে ০১ (এক) বছর মেয়াদে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে জানানো হয়।কয়েস লোদী সিলেট সিটি করপোরেশনের একাধিকবারের নির্বাচিত সাবেক কাউন্সিলর এবং প্যানেল মেয়র হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের প্রক্রিয়া শুরু হয় ২০২২ সালে। সিলেট সিটি করপোরেশন এলাকা ও এর আশপাশকে পরিকল্পিতভাবে উন্নয়নের আওতায় আনতে, পর্যটনসমৃদ্ধ অঞ্চলগুলোকে আধুনিক অবকাঠামোসহ গড়ে তুলতে এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে এই কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেওয়া হয়।
২০২২ সালের ২২ আগস্ট মন্ত্রিসভা ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২২’-এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়। এর ধারাবাহিকতায় ২০২৩ সালের ২৬ অক্টোবর জাতীয় সংসদে পাস হয় ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৩’।
এসএ/সিলেট
অনলাইনে ভিডিও ছড়িয়ে হেনস্তা ও সাইবার বুলিংয়র অভিযোগে থানায় অভিযোগ দিয়েছেন সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। কয়েকটি ফেসবুক পেজের নাম উল্লেখ করে তিনি...
দীর্ঘদিন থেকে বন্ধ থাকা সিলেটের কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারীর বিভিন্ন এলাকায় মজুদ করে রাখা পরিবেশ অধিদপ্তরের জব্দকৃত পাথর চুরির হিড়িক পড়েছে। পাশাপাশি...
সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন। আমরা ঘুম থেকে...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ অভিযানে গত ৩২ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৯২ জনকে গ্রেফতার করেছে সিলেট...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জনকল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করলে মানুষ সেই অবদান কখনও ভুলে যায় না।...