ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় অভিযোগ...
অনলাইনে ভিডিও ছড়িয়ে হেনস্তা ও সাইবার বুলিংয়র অভিযোগে থানায় অভিযোগ দিয়েছেন সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। কয়েকটি ফেসবুক পেজের নাম উল্লেখ করে তিনি...
প্রতীকী ছবি
মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে মহানগর পুলিশ ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ২১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
একই সময়ে মহানগর ট্রাফিক পুলিশের অভিযানে ১৭৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুক্রবার (১২ জুন) সকাল ৮ থেকে পূর্ববর্তী ৩২ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন নিয়মিত মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, জুয়াড়ি, চোর, হকার ও সন্দেহভাজন ব্যক্তি, বিনা পরোয়ানা ও মেট্রো অধ্যাদেশ মোতাবেক গ্রেফতারকৃত আসামিসহ চোরাকারবারী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত আসামিরাও রয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুন) প্রথম ২৪ ঘণ্টায় এসএমপি পুলিশের অভিযানে ১৭৫ জন এবং পরবর্তীতে শুক্রবার (১২ জুন) সকাল ৮টা পর্যন্ত আরও ৮ ঘন্টায় ৪৩ জনকে গ্রেফতার করা হয়। এই সময় ২৩২ পিস ইয়াবাবড়ি, ৩৬ লিটার চোলাইমদ, ১ হাজার ৩৪৫ পিস ভারতীয় কিটকাট চকলেট ও ১ হাজাার ২১৫ কেজি ভারতীয় অবৈধ চা-পাতা উদ্ধার করা হয়।
এদিকে, একই সময়ের ভেতরে মহানগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ১৭৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার মধ্যে ৭৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা প্রদান করা হয়েছে এবং ৯৯টি যানবাহনকে আটক করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম বলেন, ‘ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত সকল আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং অন্যান্যভাবে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়তে এসএমপির নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’
এসএ/সিলেট
অনলাইনে ভিডিও ছড়িয়ে হেনস্তা ও সাইবার বুলিংয়র অভিযোগে থানায় অভিযোগ দিয়েছেন সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। কয়েকটি ফেসবুক পেজের নাম উল্লেখ করে তিনি...
দীর্ঘদিন থেকে বন্ধ থাকা সিলেটের কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারীর বিভিন্ন এলাকায় মজুদ করে রাখা পরিবেশ অধিদপ্তরের জব্দকৃত পাথর চুরির হিড়িক পড়েছে। পাশাপাশি...
সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন। আমরা ঘুম থেকে...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ অভিযানে গত ৩২ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৯২ জনকে গ্রেফতার করেছে সিলেট...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জনকল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করলে মানুষ সেই অবদান কখনও ভুলে যায় না।...