জাফলং পর্যটনকেন্দ্রের খাসজমি দখল,...
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে বিজিবি ক্যাম্প-সংলগ্ন সরকারি খাসজমি দখল করে হোটেল, রেস্তোরাঁ ও দোকানপাট নির্মাণের অভিযোগের সত্যতা...
ছবি সংগৃহীত
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শ্রমিক নেতা আবুল হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল রকিবকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওর এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রকিব কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল গ্রামের আব্দুল রহিমের ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্ৰ কর্মকার জানান, গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ২১ মে জেলার বিমানবন্দর থানার ধূপাগুলে নিজের ক্রাশার মিল বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে উপজেলার খাগাইল এলাকায় একদল সন্ত্রাসী শ্রমিক নেতা মো. আবুল হোসেনের ওপর হামলা চালায়।
খাগাইলের আলিউর রহমান ও নাসির উদ্দিনের নির্দেশে দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে পরিকল্পিতভাবে আবুল হোসেনকে হত্যার চেষ্টা করে। সেখান থেকে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে দীর্ঘ ৬ দিন লাইফ সাপোর্টে থাকার পর ২৭ মে তিনি মৃত্যুবরণ করেন। ঈদের দিন তার জানাজা ও কবর দেওয়া হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এসএ/সিলেট
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে বিজিবি ক্যাম্প-সংলগ্ন সরকারি খাসজমি দখল করে হোটেল, রেস্তোরাঁ ও দোকানপাট নির্মাণের অভিযোগের সত্যতা...
মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ভারতীয় অবৈধ নেসলে কিটক্যাট চকলেটের বড় চালানসহ তিনজনকে আটক করা হয়েছে। এসময় চোরাই পণ্য পরিবহনের দায়ে একটি সিএনজি চালিত...
নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আধ্যাত্মিক চেতনায় সমৃদ্ধ তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক...
সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতার হওয়া জুবেল আহমদ উপজেলার বারহাল ইউনিয়নের...
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটের উন্নয়নের স্বার্থে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে...