সাম্প্রদায়িক সম্পৃতির ঐতিহ্য রক্ষায়...
ইতিহাস, ঐতিহ্য ও পরম্পরার ধারাবাহিকতায় সিলেটের বিয়ানীবাজার পৌর এলাকার সুপাতলা গ্রামের প্রাচীন দেবপীঠ শ্রীশ্রী বাসুদেব মন্দির প্রাঙ্গণে ধর্মীয়...
সিসিক প্রশাসকের সঙ্গে এমসি কলেজ অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ
ছবি সংগৃহীত
সিলেট সরকারি মুরারিচাঁদ (এমসি) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. তোফায়েল আহমদ সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (৯ জুন) সকালে নগরভবনে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে এমসি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আকমল হোসেন উপস্থিত ছিলেন।
সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে স্বাগত জানান এবং কলেজের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা ও সার্বিক অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় অধ্যক্ষ অধ্যাপক মো. তোফায়েল আহমদ কলেজের চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন এবং প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতা কামনা করেন।
সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “মুরারিচাঁদ কলেজ দেশের অন্যতম প্রাচীন, ঐতিহ্যবাহী ও স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। সিলেটের শিক্ষা, সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক বিকাশে এই প্রতিষ্ঠানের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলেজের উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন। একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্মই দেশের উন্নয়ন ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে শিক্ষা ও নগর উন্নয়ন-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় হয়।
এসএ/সিলেট
ইতিহাস, ঐতিহ্য ও পরম্পরার ধারাবাহিকতায় সিলেটের বিয়ানীবাজার পৌর এলাকার সুপাতলা গ্রামের প্রাচীন দেবপীঠ শ্রীশ্রী বাসুদেব মন্দির প্রাঙ্গণে ধর্মীয়...
শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশ পৃথিবীর বুকে সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে সব...
মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৩৩ বোতল কেরু মদসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) আনুমানিক বিকাল সাড়ে ৪টার দিকে তাদের গ্রেফতার করা...
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিকবান্ধব সেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন নির্দেশনা দিয়েছেন সিলেট সিটি...
শাহ্ খুররম ডিগ্রী কলেজের জন্য একাডেমিক ভবন বরাদ্দ করায় বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপির প্রতি গভীর...