ওসমানী বিমানবন্দরের সহকারী নিরাপত্তা...
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এক সহকারী নিরাপত্তা কর্মকর্তা সাত দিন ধরে নিখোঁজ রয়েছেন। কর্মস্থলের আবাসিক এলাকা থেকে বের হওয়ার পর থেকেই তার কোনো...
উদ্ধার চেয়ে মায়ের সংবাদ সম্মেলন
ছবি সংগৃহীত
যুক্তরাজ্যে অবস্থানরত মেয়ে আনিকা হক চৌধুরীকে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের নির্যাতন থেকে উদ্ধার করে তার জীবন রক্ষায় সরকারের উচ্চপর্যায়সহ সংশ্লিষ্ট মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তার মা রেখা খাতুন চৌধুরী।
মঙ্গলবার (৯ জুন) সিলেট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান নগরীর ২১ নম্বর ওয়ার্ডের শাপলাবাগ এলাকার বাসিন্দা মো. এনামুল হকের স্ত্রী রেখা খাতুন চৌধুরী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রেখা খাতুন বলেন, তার মেয়ে আনিকা হক চৌধুরীর সঙ্গে নগরীর শিবগঞ্জ এলাকার সাঈফ টাওয়ারের বাসিন্দা আফজালুর রহমান জুলুর ছেলে যুক্তরাজ্য প্রবাসী রোম্মান আলমের বিয়ে হয় ২০২৫ সালের ৮ ফেব্রুয়ারি। বিয়ের কিছুদিন পর রোম্মান আলম লন্ডনে চলে যান। এরপর দেশে অবস্থানকালে আনিকা তার শাশুড়ি নাসিমা বেগম রিনু ও ভাসুর রুহুল আমিনের বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন বলে অভিযোগ করেন তিনি।
রেখা খাতুন চৌধুরীর দাবি, দীর্ঘ সময় মেয়েকে বাবার বাড়িতে আসতে দেওয়া হয়নি। পরে স্বামীর কাছে যুক্তরাজ্যে যাওয়ার পরও নির্যাতন বন্ধ হয়নি; বরং তা আরও বেড়েছে। তার অভিযোগ, বর্তমানে লন্ডনে অবস্থানরত আনিকাকে স্বামী রোম্মান আলম ঘরে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করছেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, রোম্মান আলম তার মেয়ের খালাকে ফোন করে হত্যার হুমকি দিয়েছেন। এছাড়া শাশুড়ি নাসিমা বেগম রিনুও ভয়েস মেসেজে তার মেয়েকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। এসব কারণে তার মেয়ে বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করেন।
তিনি জানান, গত ১৯ মে নির্যাতনের শিকার হওয়ার পর রক্তাক্ত অবস্থার কিছু ছবি তার মেয়ে পরিবারের কাছে পাঠিয়েছেন। অভিযোগ করা হয়, নির্যাতনের তথ্য বাইরে যাতে প্রকাশ না পায় সেজন্য তার মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে আনিকার উপার্জনের অর্থ জোরপূর্বক নিয়ে নেওয়ার অভিযোগও করেন তিনি। এ ঘটনায় তিনি শাহপরান থানায় গত ৩১ জানুয়ারি জিডি (নং-১৭০২) করেছেন ।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, গত ৩ জুন রোম্মান আলমের মা নাসিমা বেগম রিনু তাকে ফোনে গালিগালাজ করেন এবং আনিকাকে দেশে ফিরিয়ে আনার জন্য বিমান টিকিটের টাকা দাবি করেন। এ বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রোম্মান আলমের বড় ভাই রুহুল আমিন তার পরিবারের সদস্যদের হুমকি দেন বলে অভিযোগ করা হয়।
রেখা খাতুন চৌধুরী দাবি করেন, প্রতিবাদ করায় রুহুল আমিন তাদের বাসায় গিয়ে গালিগালাজ করেন এবং নিজেকে প্রভাবশালী দাবি করে বলেন, “আমার কথায় প্রশাসন চলে।” এ ঘটনায় তিনি ৩ জুন শাহপরান থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানান।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, রোম্মান আলমের চাচা সিদ্দিকুর রহমান পাপলু, যিনি বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্ট, তার রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বিষয়টির নিরপেক্ষ তদন্তে বাধা সৃষ্টি করছেন। তার দাবি, সিদ্দিকুর রহমান পাপলু তাকে ফোন করে অভিযোগগুলোকে “বানোয়াট” বলে উল্লেখ করেন এবং কোনো বিচার পাওয়া যাবে না বলে মন্তব্য করেন।
তিনি বলেন, মেয়ের ওপর নির্যাতনের বিষয়টি বিভিন্ন ভিডিও ও তথ্য-প্রমাণসহ সংশ্লিষ্টদের অবহিত করা হলেও কাঙ্ক্ষিত প্রতিকার পাওয়া যায়নি। এমনকি বিষয়টি সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনারকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে রেখা খাতুন চৌধুরী তার মেয়ের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।
এসএ/সিলেট
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এক সহকারী নিরাপত্তা কর্মকর্তা সাত দিন ধরে নিখোঁজ রয়েছেন। কর্মস্থলের আবাসিক এলাকা থেকে বের হওয়ার পর থেকেই তার কোনো...
দীর্ঘ ছয় বছর পর সিলেটের মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় প্রদান করেছেন আদালত। রায়ে প্রধান আসামি সাইফুর রহমানকে মৃত্যুদন্ড...
সিলেটের মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় প্রধান আসামি সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া রায়ে আরও ৩ আসামিকে...
সিলেট জেলায় অন্তত ৩০টি পর্যটনকেন্দ্র রয়েছে। এগুলোর বেশিরভাগই ভারত সীমান্তবর্তী। প্রাকৃতিক সৌন্দর্য্যরে উপর নির্ভরশীল পর্যটনকেন্দ্রের সবগুলোই জেলার...
সিলেটের জকিগঞ্জ গ্যাস ফিল্ডের অধিগ্রহণকৃত ভূমির মূল্য পরিশোধের দাবিতে গ্যাস ফিল্ডে তালা দিয়েছেন ভূমির মালিকরা। সোমবার দুপুরে ক্ষুব্ধ মালিকপক্ষ...