সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির জনপদ। এ অঞ্চলে সব ধর্ম-বর্ণের মানুষ যুগ যুগ ধরে...
ছবি সংগৃহীত
সিলেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে সমিতিভুক্ত এলাকার ব্যবসায়ীদের মাঝে ‘সদস্য স্মার্ট কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৭ জুন) দুপুরে নগরীর কালীঘাটস্থ সিলেট ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়। ব্যবসায়ীদের প্রাতিষ্ঠানিক পরিচয় নিশ্চিতকরণ এবং আধুনিক তথ্যপ্রযুক্তির আওতায় আনার লক্ষ্যে এই যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে সংগঠনটি।
সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাবেক কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ উদ্দিন।
সিলেট ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন সামন এর পরিচালনায় ও সচিব মনোজ কুমার দাসের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি ও কার্যকরী কমিটির সদস্য মো: জিয়াউল হক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির সহ-সভাপতি হাজী মো: বাবুল মিয়া, সহ-সাধারণ সম্পাদক হাজী খুবেব হোসেন, কোষাধ্যক্ষ মো: আমিনুর রহমান ইমন, কার্যকরী কমিটির সদস্য মো: আখতারুজ্জামান দৌলা, সুজন চন্দ্র দাস সুমন দাস, মো: আব্দুল ওয়াহিদ জাবেদ, হাজী মো: আব্দুল গফ্ফার মিন্টু, জেবুল আহমদ, দিলোওয়ার হোসেন রাশেদ, মো: রেজা চৌধুরী, মাহবুবুর রহমান জনি, হাজী তফাজ্জুল হোসেন খাঁন, প্রমুখ।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ব্যবসায়ীদের আধুনিক স্মার্ট কার্ড প্রদান একটি সময়োপযোগী উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে সমিতির সদস্যভুক্ত ব্যবসায়ীদের ডাটাবেজ ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষিত থাকবে, যা ভবিষ্যতে ব্যবসায়িক সুযোগ-সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, পর্যায়ক্রমে সমিতিভুক্ত এলাকার সকল নিবন্ধিত ও ব্যবসায়ী সদস্যদের মাঝে এই ডিজিটাল স্মার্ট কার্ড পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে সংগঠনের কার্যক্রমে আরও স্বচ্ছতা ও গতিশীলতা আসবে।
উক্ত সদস্য স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে সিলেট ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটির শীর্ষ নেতৃবৃন্দ, ব্যবসায়ী ফোরামের প্রতিনিধি এবং স্থানীয় বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল স্মার্ট কার্ড তুলে দেওয়া হয়।
এসএ/সিলেট
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির জনপদ। এ অঞ্চলে সব ধর্ম-বর্ণের মানুষ যুগ যুগ ধরে...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জনগণের সমস্যার সমাধান করাই সিটি কর্পোরেশনের প্রধান দায়িত্ব। নগরীর প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন...
মূল্য সংযোজন কর (মূসক) আইন অনুযায়ী দাখিলপত্র (ফর্ম মূসক-৯.১) সঠিকভাবে প্রস্তুত ও দাখিলের বিষয়ে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট কাস্টমস, এক্সাইজ ও...
সিলেটে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস- ২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা প্রশাসকের...
ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে জুলাই যোদ্ধা সিলেটের উদ্যোগে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় আন্দোলনে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে...