সিলেটে ভোটার তালিকা হালনাগাদ শুরু...
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিলেট জেলায় ভোটার তালিকা হালনাগাদের সমন্বিত কার্যক্রম শুরু হয়েছে।বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনার আলোকে...
ছবি সংগৃহীত
এবার জরিমানার মুখে পড়েছে নগরীর হাওয়াপাড়ায় অবস্থিত সেন্ট্রাল হাসপাতাল। অনিয়মের প্রমাণ পেয়ে হাসপাতালটিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে দেওয়া হয়েছে আল্টিমেটাম।
বুধবার (২২ জুলাই) বিকালে সিলেট জেলা প্রশাসন ও সিভিল সার্জনের কার্যালয় থেকে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
পাশাপাশি আগামী দু’সপ্তাহের মধ্যে তাদের লাইসেন্স নবায়ন করার আল্টিমেটামও দেওয়া হয়েছে। অন্যতায় হাসপাতালটি সিলগালা করার কথা ঘোষণা করেছেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তানভির হাসান সজিব।
উল্লেখ্য, এর আগে সোমবার নগরীর মির্জাজাঙ্গালের সেফওয়ে হাসপাতাল ও মঙ্গলবার শিবগঞ্জের আল-বারাকা চক্ষু হাসপাতালেও অভিযান চালানো হয়। এরমধ্যে সেফওয়ে হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছে। আর আল বারাকা চক্ষু হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি দু’ সপ্তাহের মধ্যে লাইসেন্স নবায়নের আল্টিমেটাম দেওয়া হয়।
এসএ/সিলেট
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিলেট জেলায় ভোটার তালিকা হালনাগাদের সমন্বিত কার্যক্রম শুরু হয়েছে।বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনার আলোকে...
এবার জরিমানার মুখে পড়েছে নগরীর হাওয়াপাড়ায় অবস্থিত সেন্ট্রাল হাসপাতাল। অনিয়মের প্রমাণ পেয়ে হাসপাতালটিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সেই...
বৃক্ষ তোমার নাম কি? ফলেই পরিচয়। আমরা এই নীতিতেই বিশ্বাসী। মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মুল লক্ষ্য। বিশেষ করে সাংবাদিক সমাজের কল্যাণে কাজ করার মহান ব্রত...
প্রবাসীরা চাইলে তাদের বাড়ি পাহারায় আনাসার সদস্য নিযুক্ত করা হবে বলে জানিয়েছেন সিলেটের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।তিনি...
সিলেটের জকিগঞ্জে বাঁশের সাঁকো পার হওয়ার সময় নদীতে পড়ে পানিতে ডুবে মিজানুর রহমান নামে ৮ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুন) বিকেল...