জগন্নাথপুরে পুলিশের অভিযানে ২ মাদক...
সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (২০ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানা পুলিশের একটি দল অভিযান...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের দিরাই উপজেলায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে এক ইটভাটা ম্যানেজার নিহত হয়েছেন।
শনিবার (৬ জুন) দুপুরে দিরাই-মদনপুর সড়কের পৌরসভার সুজানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন (৩৮) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার রাজ্জাক মিয়ার ছেলে। তিনি দিরাই উপজেলার শরীফপুর গ্রামের কে.ভি অটোব্রিকস ইটভাটার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, দুপুরে আনোয়ার হোসেন ও ট্রাকচালক খালেক মিয়া ইটভাটার ট্রাকে করে ইট নিয়ে দিরাই সদরে যান। ইট খালাস শেষে ভাটায় ফেরার পথে সুজানগর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন আনোয়ার হোসেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
খবর পেয়ে দিরাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. প্রশান্ত তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে।
দিরাই থানার ওসি মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এসএ/সিলেট
সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (২০ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানা পুলিশের একটি দল অভিযান...
সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়ন এলাকায় ইজারা ব্যতীত অবৈধভাবে মরা চেলা নদী থেকে কোটি কোটি টাকার বালু উত্তোলনের অভিযোগ প্রকাশ্যে এসেছে। নদের...
সুনামগঞ্জের ছাতক উপজেলার কপলা কাজী রেজিয়া নুর দাখিল মাদ্রাসায় দরিদ্র ও অসহায় চক্ষু রোগীদের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি দিনব্যাপী বিনামূল্যের আই ক্যাম্প।...
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বালুর স্টক থেকে চুরি হওয়া ছয়টি মোটর উদ্ধার করেছে ছাতক নৌ পুলিশ ফাঁড়ি। এ সময় একটি ইঞ্জিনচালিত...
সুনামগঞ্জের শিল্পনগরী ছাতক ও পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরে ক্রাশারমিল ও বালুর স্টক থেকে মূল্যবান যন্ত্রপাতি চুরি করে আসা সংঘবদ্ধ...