মিশিগানের ডিস্ট্রিক্ট-১৪ থেকে স্টেট...
শাহজাহান সেলিম বুলবুল, বিশেষ প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট-১৪ থেকে স্টেট প্রতিনিধি পদে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন বাংলাদেশি...
ছবি সংগৃহীত
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে প্ররোচিত করেছিলেন এমন দাবি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্টো দাবি করে তিনি বলেন, আমি না থাকলে আজ ইসরায়েলের কোনো অস্তিত্বই থাকত না।
বুধবার (৩ জুন) প্রকাশিত পড ফোর্স ওয়ান পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যায় না। সেই কারণেই তিনি কঠোর অবস্থান নিয়েছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন।
নেতানিয়াহুর প্রভাবের অভিযোগ প্রসঙ্গে ট্রাম্প বলেন, এ ধরনের বক্তব্য মূলত তার রাজনৈতিক প্রতিপক্ষদের কাছ থেকে আসছে। তাদের সমালোচনা করে তিনি বলেন, এসব লোক বাস্তব পরিস্থিতি সম্পর্কে যথেষ্ট ধারণা রাখে না।
ট্রাম্প আরও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তার উদ্বেগ নতুন নয়। প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকা কালেই তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে স্বাক্ষরিত ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন।
ইসরায়েলের নিরাপত্তার প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, ইরানের হুমকির মুখে দেশটি সবচেয়ে বেশি ঝুঁকিতে ছিল। তিনি বলেন, আমি না থাকলে আজ হয়তো ইসরায়েলের অস্তিত্বই থাকত না।
এসএ/সিলেট
শাহজাহান সেলিম বুলবুল, বিশেষ প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট-১৪ থেকে স্টেট প্রতিনিধি পদে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন বাংলাদেশি...
শাহজাহান সেলিম বুলবুল টরোন্টো, কানাডা ওন্টারিওর স্কারবোরো সাউথওয়েস্ট আসনের আসন্ন প্রাদেশিক উপনির্বাচনকে কেন্দ্র করে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে...
কুয়েতের আল-সালমি মরুভূমি থেকে কয়েক মাস ধরে নিখোঁজ থাকা এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।প্রাথমিক তদন্তে জানা যায়,...
কুয়েতের জাতীয় দৈনিক আল-সিয়াসাহ দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, আপিল আদালতের রাষ্ট্রীয় নিরাপত্তা সার্কিট হিজবুল্লাহতে যোগদান এবং ইরানের বিপ্লবী...
টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই। গত ২৪ ঘণ্টায় শহরের কয়েকটি এলাকায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড হওয়ায়...