পৌরসভায় উন্নীত হচ্ছে জৈন্তাপুর
পৌরসভায় উন্নীত হচ্ছে সিলেটের জৈন্তাপুর। সীমান্তবর্তী এই উপজেলার কয়েিটি ইউনিয়ন নিয়ে গঠিত হচ্ছে পৌরসভা। এ ব্যাপারে ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি করেছে...
ফাইল ছবি
সিলেটের বিশ্বনাথে নিজ বাসার ভাড়াটিয়া নারীকে ধর্ষণ করে কারাগারে গেলেন কলোনির মালিক। পৌরসভার জানাইয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত আকরম আলীর ছেলে অভিযুক্ত নুর উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
শুক্রবার (১৭ জুলাই) সকালে ওই নারী বাদী হয়ে নুর উদ্দিনকে একক অভিযুক্ত করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
ওই নারী বিশ্বনাথ পৌরসভার টিএনটি রোডের অভিযুক্ত নুর উদ্দিনের বাসার ভাড়াটিয়া। মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করে সিলেট আদালতে পাঠায় পুলিশ। আর ধর্ষণের শিকার ওই নারীকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়।
মামলার এজাহারে ওই নারী উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি নুর উদ্দিনের টিএনটি রোডের বাসার ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। গত ৩ জুলাই আসামি তাকে কাজের কথা বলে তার বাড়িতে নেয়।
বাড়িতে কেউ না থাকায় রাত হয়ে গেলে কৌশলে বসতঘরে আটকিয়ে ৩ জুলাই হতে ১০ জুলাই সকাল ১০টার ভেতরে বিভিন্ন সময়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে ওই নারী ১০ জুলাই সকালে কৌশলে তার বাড়ি থেকে বের হয়ে চলে যান।
মামালার পরিদর্শক (তদন্ত) মনোজ প্রভাকর রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলা দায়েরের পর আসামি গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসএ/সিলেট
পৌরসভায় উন্নীত হচ্ছে সিলেটের জৈন্তাপুর। সীমান্তবর্তী এই উপজেলার কয়েিটি ইউনিয়ন নিয়ে গঠিত হচ্ছে পৌরসভা। এ ব্যাপারে ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি করেছে...
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, জুলাই আন্দোলনে শহীদ এটিএম তুরাব আমাদের সকলের প্রেরণার উৎস। এ হত্যার সাথে জড়িত সকলকে বিচারের...
সিলেটে ব্যবসায়িক অগ্রগতি বাস্তবায়ন এবং ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে অগ্রণী ব্যাংক পিএলসি'র ২০২৬ সালের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুলাই...
সিলেটের বিশ্বনাথে নিজ বাসার ভাড়াটিয়া নারীকে ধর্ষণ করে কারাগারে গেলেন কলোনির মালিক। পৌরসভার জানাইয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত আকরম আলীর ছেলে অভিযুক্ত নুর...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় বিভিন্ন অপরাধে...