পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদের...
পূবালী ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান, মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজের চেয়ারম্যান, সর্বজন পরিচিত বিশিষ্ট শিক্ষানুরাগী মনির...
ছবি সংগৃহীত
সিলেটে খুদে ফুটবলার ও অ্যাথলেটদের প্রতিভা বিকাশের লক্ষ্যে শুরু হলো মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায়, জেলা ক্রীড়া অফিস সিলেটের আয়োজনে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় ‘অনূর্ধ্ব-১৫ ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণ ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩ জুন) সিলেট জেলা স্টেডিয়ামে এর উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো: নূর হোসেন বলেন, ক্রীড়া পরিদপ্তরের এই উদ্যোগের মূল উদ্দেশ্যই হলো তৃণমূলের প্রতিভাকে পরিচর্যা করা। এই মাসব্যাপী ক্যাম্পের মাধ্যমে আমাদের অভিজ্ঞ কোচরা তোমাদের টেকনিক্যাল স্কিল, শৃঙ্খলা এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করবেন।
তিনি আরো বলেন, তোমরা প্রতিটি মুহূর্তকে কাজে লাগাবে, মনোযোগ দিয়ে কোচের নির্দেশনা শুনবে এবং নিজেদের সেরাটা উজাড় করে দেবে। মনে রাখবে, তোমরাই আগামী দিনে দেশের জার্সিতে মাঠ কাঁপাবে এবং সিলেটের নাম উজ্জ্বল করবে।
এবং জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ, কোষাধ্যক্ষ রুবেল আহমদ নান্নু, বিভাগীয় ফুটবল কোচ ও গোল্ডেন বয় খ্যাত ফুটবল খেলোয়াড় সাহাজ উদ্দিন টিপু, সাবেক খেলোয়াড় ও ফুটবল কোচ মহসিন আলী, ফুটবল কোচ কামরুল ইসলাম, ফুটবল কোচ হাবিবুর রহমান রিপন, খালেদ আহমদ প্রমুখ।
এসএ/সিলেট
পূবালী ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান, মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজের চেয়ারম্যান, সর্বজন পরিচিত বিশিষ্ট শিক্ষানুরাগী মনির...
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের প্রেসিডেন্ট এনামুল হক খান বলেছেন, বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় সর্বদা পাশে থাকবে...
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আগে জটিল রোগের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা সহায়তা...
এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এস. কে. দত্ত অনুপ এবং এপেক্স বাংলাদেশ ডিস্ট্রিক্ট-৪ এর গভর্নর মো. ইকবাল হোসেন (আফাজ)-এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল...
নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের মিছিল ও সাংগঠনিক তৎপরতা বন্ধে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার কার্যালয়ের...