পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদের...
পূবালী ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান, মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজের চেয়ারম্যান, সর্বজন পরিচিত বিশিষ্ট শিক্ষানুরাগী মনির...
ছবি সংগৃহীত
জেলা পর্যায়ে গ্রাম আদালত সক্রিয়করণে আইন সহায়তা প্রদানকারী এনজিওসমূহের ভূমিকা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগ, সিলেট-এর ভারপ্রাপ্ত উপপরিচালক পদ্মাসন সিংহ।
সভাপতির বক্তব্যে পদ্মাসন সিংহ বলেন, সরকার সুদূরপ্রসারী চিন্তাভাবনা থেকেই গ্রাম আদালতের কার্যক্রমকে সক্রিয় করেছে। সরকারের নীতিমালাগুলো বাস্তবায়নে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি বলেন, বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা বৃহৎ জনগোষ্ঠীর সঙ্গে কাজ করেন। তাই তাঁরা মাঠপর্যায়ের সাধারণ মানুষের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক প্রচারণা চালাতে পারেন। গ্রাম আদালতের সুবিধাসমূহ জনগণের কাছে পৌঁছে দিতে এবং এর কার্যকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, সাধারণ মানুষকে জানাতে হবে যে গ্রাম আদালতের মাধ্যমে অনেক জটিল সমস্যারও দ্রুত ও কার্যকর নিষ্পত্তি সম্ভব।
বিশেষ অতিথির বক্তব্যে লিগ্যাল অ্যানালিস্ট মশিউর রহমান চৌধুরী গ্রাম আদালত আইন ও বিধিমালা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, গ্রাম আদালত আইন, ২০০৬ অনুযায়ী দেশের প্রতিটি ইউনিয়নের এখতিয়ারাধীন এলাকায় কতিপয় দেওয়ানি ও ফৌজদারি বিরোধ এবং বিবাদের সহজ ও দ্রুত নিষ্পত্তির জন্য এ আদালত গঠিত হয়েছে। গ্রাম আদালতে দায়েরকৃত মামলার শুনানি শুরু হওয়ার ৯০ দিনের মধ্যে তা নিষ্পত্তির বিধান রয়েছে।
সভায় সহকারী কমিশনার মো. পারভেজ, সহকারী কমিশনার নাজিয়া হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুল রফিক, মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপপরিচালক শাহিনা আক্তার, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ( ৩য় পর্যায়) সিলেট অঞ্চলের ম্যানেজার শওকত হাসান এবং বিভিন্ন এনজিওর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
পূবালী ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান, মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজের চেয়ারম্যান, সর্বজন পরিচিত বিশিষ্ট শিক্ষানুরাগী মনির...
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের প্রেসিডেন্ট এনামুল হক খান বলেছেন, বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় সর্বদা পাশে থাকবে...
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আগে জটিল রোগের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা সহায়তা...
এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এস. কে. দত্ত অনুপ এবং এপেক্স বাংলাদেশ ডিস্ট্রিক্ট-৪ এর গভর্নর মো. ইকবাল হোসেন (আফাজ)-এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল...
নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের মিছিল ও সাংগঠনিক তৎপরতা বন্ধে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার কার্যালয়ের...