সিলেটে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক...
সিলেটে ব্যবসায়িক অগ্রগতি বাস্তবায়ন এবং ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে অগ্রণী ব্যাংক পিএলসি'র ২০২৬ সালের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুলাই...
ছবি সংগৃহীত
আকস্মিকভাবে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।
মঙ্গলবার (২ জুন) বিকেলে হঠাৎ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি ‘চিকিৎসা সেবা, পরিচ্ছন্নতা, রোগীদের খাবার ও মান, জনবল ও অ্যাম্বুলেন্স সেবার বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এসময় তিনি রোগীদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড ও জরুরী বিভাগ পরিদর্শন, রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলা শেষে এমপি লুনা ‘জরুরী মুহুর্তসহ স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীদের দ্রুত ও নিরবিচ্ছিন্ন সেবা প্রদানের নির্দেশ প্রদান করেন।
এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্রের তৎপরতা রোধ, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান ও পুষ্টিগুণ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাসও প্রদান করেন।
পরিদর্শনকালে এসময় এমপির সাথে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. মাহবুব আলী জহির, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, যুক্তরাজ্যের ওল্ডহাম বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনায়েম খান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শাহজাহান, সহ সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, উপজেলা বিএনপির সহ ক্রীড়া সম্পাদক কাওছার আহমদ তুলাই, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।
এসএ/সিলেট
সিলেটে ব্যবসায়িক অগ্রগতি বাস্তবায়ন এবং ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে অগ্রণী ব্যাংক পিএলসি'র ২০২৬ সালের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুলাই...
সিলেটের বিশ্বনাথে নিজ বাসার ভাড়াটিয়া নারীকে ধর্ষণ করে কারাগারে গেলেন কলোনির মালিক। পৌরসভার জানাইয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত আকরম আলীর ছেলে অভিযুক্ত নুর...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় বিভিন্ন অপরাধে...
সিলেটে বিয়ানীবাজারে পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে। শুক্রবার (১৭ জুলাই) রাতে দক্ষিণ বিয়ানীবাজার থেকে...
সিলেটের ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের মারকুলিতে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার তথ্য দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও...