নগরীতে ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে...
ছবি সংগৃহীত
মহানগরীর কোতোয়ালী মডেল থানার অভিযানে চুরি মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চোরাইকৃত মোবাইল ফোন, মানিব্যাগ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার সকাল আনুমানিক ৮টা ৪০ মিনিটে কোতোয়ালী থানাধীন মির্জাজাঙ্গাল মনিপুরী রাজবাড়ী এলাকার একটি বাসার তৃতীয় তলা থেকে একটি রেডমি নোট ১২ প্রো মোবাইল ফোন ও একটি মানিব্যাগ চুরি হয়।
মানিব্যাগে জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, স্মার্ট রেজিস্ট্রেশন কার্ড, ট্যাক্স টোকেন এবং স্টুডেন্ট আইডি কার্ডসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।
ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানায় পেনাল কোডের ৩৮০ ধারায় মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তে পুলিশ তাৎক্ষণিকভাবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। এর সূত্র ধরে মঙ্গলবার ভোররাত ১টার দিকে মজুমদারপাড়া এলাকার লাকী রেস্টুরেন্ট সংলগ্ন আহাদ মিয়ার কলোনিতে অভিযান চালিয়ে পারভেজ আহমদ নামে এক আসামিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে চোরাইকৃত মানিব্যাগ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১টা ২৫ মিনিটে লামাবাজার পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে মো. আব্দুর শুক্কুর দারা মিয়া নামে অপর আসামিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে চোরাইকৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসএ/সিলেট
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে...
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় যথাযথ সম্মান ও মর্যাদায় 'জুলাই শহিদ দিবস ২০২৬' এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ কোম্পানীগঞ্জ...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির জনপদ। এ অঞ্চলে সব ধর্ম-বর্ণের মানুষ যুগ যুগ ধরে...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জনগণের সমস্যার সমাধান করাই সিটি কর্পোরেশনের প্রধান দায়িত্ব। নগরীর প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন...
মূল্য সংযোজন কর (মূসক) আইন অনুযায়ী দাখিলপত্র (ফর্ম মূসক-৯.১) সঠিকভাবে প্রস্তুত ও দাখিলের বিষয়ে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট কাস্টমস, এক্সাইজ ও...