সৌদি আরবে দুর্ঘটনায় কোম্পানীগঞ্জের...
সৌদি আরবের রাজধানী রিয়াদের অলাইয়া এলাকার একটি নির্মাণাধীন ভবনের অসাবধানতাবশত: লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে সিলেটের ২ যুবকের তাদের মৃত্যু হয়েছে।...
ছবি সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুয়েতে বাংলাদেশ গাউছিয়া কমিটি ফাহাহিল শাখার উদ্যোগে এক বিশেষ আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ঈদের দিন (বুধবার, ২৭ মে) স্থানীয় সময় রাত ৮টায় ফাহাহিলের একটি স্থানীয় মিলনায়তনে প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে এ মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের বিশিষ্ট ব্যক্তিত্ব লোকমান আলি ওসমান। মোহাম্মদ রহিম উদ্দিনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ও বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাওলানা কামারুল হাসান, মাওলানা মহিউদ্দিন, হাফেজ দিদারুল ইসলাম, মাওলানা মহসিন এবং মোহাম্মদ সোহেলসহ আরও অনেকে। বক্তারা তাঁদের আলোচনায় গাউছিয়া কমিটির দ্বীনি ও মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং প্রবাসে ইসলামের সঠিক আদর্শ বজায় রাখার আহ্বান জানান।
উক্ত দ্বীনি মাহফিলে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ পারবেছ, মোহাম্মদ দিদার, আসিফ, মোহাম্মদ জামাল ও মাওলানা সালাউদ্দিনসহ স্থানীয় প্রবাসী বাংলাদেশী কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ প্রবাসী।
মাহফিলের শেষাংশে মিলাদ ও কিয়াম শেষে মুসলিম উম্মাহর ঐক্য, সমৃদ্ধি, দেশ-প্রবাসের কল্যাণ এবং বিশ্ব শান্তির জন্য বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।
এসএ/সিলেট
সৌদি আরবের রাজধানী রিয়াদের অলাইয়া এলাকার একটি নির্মাণাধীন ভবনের অসাবধানতাবশত: লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে সিলেটের ২ যুবকের তাদের মৃত্যু হয়েছে।...
বিয়ের মাত্র তিন মাস পর পর্তুগালে নিজের কর্মস্থলে ফিরে গিয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিলেটের ওসমানীনগর উপজেলার এক প্রবাসী বাংলাদেশি...
শাহজাহান সেলিম বুলবুল, বিশেষ প্রতিনিধি, কানাডা: কানাডা স্কারবোরো সাউথওয়েস্ট আসনের এমপি ডলি বেগম বলেছেন , কানাডায় আমাদের প্রবাসী উদ্যোক্তাদের হাত ধরে...
কুয়েত গাউছিয়া কমিটি ফাহাহিল শাখার উদ্যোগে নগরীর তাক্কারা সেমিনার হলে পবিত্র শোহাদায়ে কারবালা ও আন্তর্জাতিক দাওয়াতে খায়ের মাহফিল অনুষ্ঠিত হয়। জনাব...
রাহমান মুহাম্মদ হাফিজুর, প্যারিস প্রতিনিধি, ফ্রান্স:: প্রবাসে ভাষার দেয়াল ভেঙে বাংলাদেশি নারীদের আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে পথচলা শুরু করা সংগঠন ‘উইথ...