হবিগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ...
প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় অভিযুক্ত মো. আবুল হোসেনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে বিষয়টি জানিয়েছে র্যাবের...
ছবি সংগৃহীত
হবিগঞ্জের লাখাই উপজেলায় শিশুদের লুডু খেলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) উপজেলার মুড়িয়াউক গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মুড়িয়াউক গ্রামের বাবুল মিয়া ও আক্তার মিয়া ঢাকায় ফেরি করে মাছ বিক্রি করেন। সম্প্রতি তাদের দুই শিশুপুত্রের লুডু খেলা নিয়ে বিরোধের সূত্রপাত হয়।
পরে বিষয়টি দুই পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের মধ্যে হাতাহাতি পর্যন্ত গড়ায়। ঈদের আগে তারা নিজ গ্রামে ফিরে এলে উত্তেজনা আরও বাড়ে।
গত সোমবার বিকেলে আক্তার মিয়ার পক্ষের লোকজন সংঘর্ষের প্রস্তুতি নিলে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানায়। পরে মঙ্গলবার সকালে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে বোরো জমিতে মুখোমুখি অবস্থান নেয়।
একপর্যায়ে ইটপাটকেল ও টেঁটা নিক্ষেপ শুরু হলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান মোল্লা জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে বিষয়টি প্রথমে সামাজিকভাবে মীমাংসা করা হয়েছিল। এরপরও সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে বাবুল পক্ষের ১২ জন এবং আক্তার পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, এ নিয়ে ফের যেন কোনো ঘটনা না ঘটে সেজন্য গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এসএ/সিলেট
প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় অভিযুক্ত মো. আবুল হোসেনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে বিষয়টি জানিয়েছে র্যাবের...
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে মাধবপুর থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ সময় মো. শাহিন আলম রবিন...
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে হবিগঞ্জ জেলার লস্করপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য...
জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এমপি বলেছেন, আমাদের সরকার মাত্র ৪ মাস বয়সী। ১৭ বছরের জঞ্জাল পরিস্কার করতে সময় লাগবে। জোর করে একটি অনির্বাচিত সরকার দীর্ঘদিন রাষ্ট্র...
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ রূপ নিয়েছে হবিগঞ্জের খোয়াই নদী। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর...