নগরীতে ডিবি পুলিশের অভিযানে ভারতীয়...
নগরীতে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় চকলেটের বড় চালানসহ তিনজনকে আটক করা হয়েছে। এসময় একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়। আটককৃতরা হলেন - যশোর জেলার বেনাপোল...
ছবি সংগৃহীত
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা পর্যটনকেন্দ্র ‘উৎমাছড়া’। প্রাকৃতিক সৌন্দর্য, স্বচ্ছ পানির জলধারা, ঝুলন্ত ব্রিজ,পাহাড়ি পরিবেশ এবং বড় বড় পাথরের সমাহারে গড়ে ওঠা এই স্থানটি বর্তমানে ভ্রমণপিপাসুদের অন্যতম আকর্ষণ হিসেবে পরিচিতি পেয়েছে।
বিশেষ করে বর্ষা মৌসুমে উৎমাছড়া যেন নতুন রূপে সেজে ওঠে। ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি জলধারা বড় বড় পাথরের গা বেয়ে প্রবাহিত হয়ে সৃষ্টি করে মনোমুগ্ধকর দৃশ্য। মেঘে ঢাকা পাহাড়, স্বচ্ছ পানির স্রোত আর সবুজ প্রকৃতির সমন্বয়ে পর্যটকদের কাছে এটি হয়ে উঠেছে এক অনন্য গন্তব্য।
সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেটের মাধ্যমে উৎমাছড়ার সৌন্দর্যের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ায় দেশের বিভিন্ন জেলা থেকে পর্যটকদের আগমন উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
জাফলং, সাদাপাথর,মাঝেরগাওঁ(বাগান)"মায়াবীছড়া" কিংবা বিছনাকান্দির মতো পরিচিত পর্যটনকেন্দ্রের ভিড় এড়িয়ে প্রকৃতিপ্রেমীরা এখন ছুটে আসছেন উৎমাছড়ায়।
ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। স্থানীয় ব্যবসায়ীরা জানান, ঈদের প্রথম দিনেই প্রায় ১০ হাজারের বেশি পর্যটক উৎমাছড়া ভ্রমণ করেছেন।
স্থানীয় ব্যবসায়ী মানিক মিয়া ও ইব্রাহিম আলী বলেন, “ঈদের সময় পর্যটকদের ব্যাপক উপস্থিতিতে ব্যবসা ভালো হয়েছে। তবে সরকারি পৃষ্ঠপোষকতায় পর্যটকদের জন্য বসার স্থান, বিশ্রামাগার ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হলে পর্যটকের সংখ্যা আরও বৃদ্ধি পাবে।”
উৎমাছড়াকে ঘিরে গড়ে উঠেছে ছোট ছোট ব্যবসাপ্রতিষ্ঠান। ফলে স্থানীয় মানুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়েছে।
তবে পর্যটকদের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে কিছু সীমাবদ্ধতার কথাও তুলে ধরেছেন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দায়িত্ব পালনকারী গ্রাম পুলিশ বাবুল দেবনাথ বলেন, “সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দায়িত্ব পালন করি। একার পক্ষে এত বড় পর্যটনকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। এখানে পর্যটন পুলিশ মোতায়েন করা হলে নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর হবে।”
অন্যদিকে সীমান্ত নিরাপত্তার দায়িত্বে থাকা বিজিবির উৎমা বিওপির হাবিলদার হানিফ মিয়া বলেন, “পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।”
উল্লেখ্য, অতীতে উৎমাছড়াকে কেন্দ্র করে পরিবেশগত ক্ষতি ও অনাকাঙ্ক্ষিত কার্যকলাপের আশঙ্কা নিয়ে স্থানীয়দের মধ্যে কিছু উদ্বেগ ছিল। তবে পরবর্তীতে সংশ্লিষ্ট পক্ষগুলোর আলোচনার মাধ্যমে সেই ভুল বোঝাবুঝির অবসান ঘটে। বর্তমানে স্থানীয়দের সহযোগিতা ও সচেতনতায় পর্যটনকেন্দ্রটি সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে।
প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি পরিবেশ ও নির্মল জলধারার সমন্বয়ে উৎমাছড়া এখন সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে। পর্যাপ্ত অবকাঠামো ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এটি দেশের পর্যটন খাতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এসএ/সিলেট
নগরীতে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় চকলেটের বড় চালানসহ তিনজনকে আটক করা হয়েছে। এসময় একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়। আটককৃতরা হলেন - যশোর জেলার বেনাপোল...
নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আধ্যাত্মিক চেতনায় সমৃদ্ধ তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক...
সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতার হওয়া জুবেল আহমদ উপজেলার বারহাল ইউনিয়নের...
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটের উন্নয়নের স্বার্থে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে...
জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন...