ওসমানী হাসপাতালে হামলা-সংঘর্ষের পর...
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত এক ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসক, মেডিকেল কলেজের শিক্ষার্থী ও...
ফাইল ছবি
সিলেট-চট্টগ্রাম ও সিলেট-কক্সবাজার রুটে শিগগিরই ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির-এর উদ্যোগে এ কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
রোববার (২৪ মে) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন মন্ত্রী।
জানা গেছে, সিলেট-চট্টগ্রাম ও সিলেট-কক্সবাজার রুটে ফ্লাইট চালুর বিষয়টি ইতোমধ্যে অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পবিত্র ঈদুল আজহার পরপরই এ বিষয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এর কার্গো সেবা আরও আধুনিক ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এ উদ্যোগ বাস্তবায়িত হলে যাত্রীসেবা সহজ হওয়ার পাশাপাশি সিলেটের ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে।
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সিসিক প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, নতুন দুটি রুট চালু হলে যাতায়াতে ভোগান্তি কমবে এবং সাধারণ মানুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা সরাসরি উপকৃত হবেন।
এসএ/সিলেট
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত এক ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসক, মেডিকেল কলেজের শিক্ষার্থী ও...
নগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত বিশেষ অভিযানে গত ৩২ ঘণ্টায় বিভিন্ন অপরাধে...
সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬৪ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। এ...
সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী ও এক যুগপূর্তি পালিত হয়েছে আজ।এ উপলক্ষে আয়োজিত আনন্দ অনুষ্ঠানে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ,...
সিলেট সীমান্তে মাদক ও চোরাচালান নিয়ে কঠোর হুশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বলেন, আগামী ১ আগস্ট থেকে চিরুনি অভিযানে নামবে প্রশাসন।...