গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীসহ...
সিলেটের গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারী পুরুষ দুজন নিহত হয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে পৌর এলাকার সরকারি এমসি একাডেমির সামনে এ ঘটনাটি...
ছবি সংগৃহীত
সিলেট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক গুলি ছোড়ার ঘটনার জবাবে তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৮ মে) বিকেলে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
কী কারণে বিএসএফ গুলি করেছে, এর কোনো নির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে বিজিবির পাল্টা গুলিবর্ষণের কারণে বাংলাদেশ সীমান্ত এলাকার মানুষজন নিরাপদ বোধ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা যায়।
মঙ্গলবার (১৯ মে) ৪৮ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, বিজিবির দৃঢ় ও পেশাদার পদক্ষেপের ফলে সীমান্তের পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রয়েছে।
এদিকে ঘটনার পরপরই সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল বলেন, বিএসএফ কী কারণে গুলি করেছে তা জানা যায়নি। তবে তাৎক্ষণিকভাবে বিজিবি পাল্টা গুলিবর্ষণ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সীমান্তবর্তী মানুষজনের নিরাপত্তা নিশ্চিত হয়।
বিজিবি সীমান্তে যেকোনো উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্তবর্তী জনসাধারণকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক ও সচেতন করা হচ্ছে।
এসএ/সিলেট
সিলেটের গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারী পুরুষ দুজন নিহত হয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে পৌর এলাকার সরকারি এমসি একাডেমির সামনে এ ঘটনাটি...
সিলেটের কোম্পানীগঞ্জ সাদাপাথরে গোসল করতে নেমে পানির স্রোতে তলিয়ে যাওয়া চিকিৎসক সুব্রত সাহা বিকাশের (৩৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল...
সিলেটজুড়ে তীব্র গরমে যেন নাভিশ্বাস উঠছে। দাবদাহে পুড়ছে দেশের উত্তর-পূর্বাঞ্চলের এই জনপদ। শুক্রবার (৩ জুলাই) সিলেট অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা...
দেশের বাজার পরিস্থিতি নজরদারি ও মূল্য নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী...
সিলেটে বিভিন্ন অভিযোগে ৩২ ঘন্টায় ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে ৫০ গ্রাম গাঁজা ও ২৩ বস্তা চা পাতাও উদ্ধার করা হয়েছে। ব্যবস্থা নেওয়া...