নগরীতে ৩২ ঘণ্টায় ৭০ জন...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় ৭০ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ...
ছবি সংগৃহীত
বিশ্বনাথ প্রতিনিধি:: বিশ্বনাথে ‘সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। ভূমি সংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা ভূমি প্রশাসনের পক্ষ থেকে এ মেলার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১১টায় দিকে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্বনাথ উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা ভূমি অফিসের গেইট থেকে শুরু হয়ে বিশ্বনাথ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে উপজেলা হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উম্মে কুলসুম রুবি বলেন, ভূমি সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য এবং হয়রানিমুক্ত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই মেলার মাধ্যমে মানুষ ঘরে বসে কীভাবে ডিজিটাল ভূমি সেবা গ্রহণ করতে হয়, সে সম্পর্কে সম্যক ধারণা পাবেন।
আয়োজিত এই মেলায় ভূমি অফিসের পক্ষ থেকে মোট দুইটি স্টল স্থাপন করা হয়েছে। স্টলগুলো থেকে সাধারণ মানুষকে ই-নামজারি, খতিয়ান যাচাই, ভূমি উন্নয়ন কর প্রদান, অনলাইন সেবা এবং ভূমি সংক্রান্ত নানা তথ্য ও পরামর্শ প্রদান করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ও র্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, ভূমি অফিসের কানুনগো শেফালী আক্তার, সার্টিফিকেট সহকারী ইকরামুল করিম, সার্টিফিকেট পেশকার দৌলতুর রহমান, নাজির সোনিয়া শারমিন, পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোতালিব হোসেন, হোল্ডিং ট্যাক্স পরিদর্শক নাজির হোসেন প্রমুখ। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সংবাদকর্মী ও সাধারণ সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় ৭০ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ...
দেশের ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের সক্ষমতা জোরদার করতে ৪০ হাজারেরও বেশি ডেঙ্গু পরীক্ষার কিট (NS1) হস্তান্তর করেছে বাংলাদেশ রেড...
সিলেট-২ আসনের সংসদ সদস্য নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলী‘র সহধর্মীনী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, যে কোন দুর্যোগে প্রবাসীরাই সবার আগে এগিয়ে আসেন। বিগত আওয়ামী...
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ১৬টি ড্রেজার মেশিন ও বালুবাহী...
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান জনমুখী সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন ক্ষেত্রে মানুষের জীবনযাত্রাকে সহজ ও গতিশীল করতে নিরলসভাবে কাজ...