আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ,...
সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সরকারের আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, ভাড়া দেওয়া এবং প্রকৃত উপকারভোগীদের অনুপস্থিতির...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের তাহিরপুরে ৫২ পিস ইয়াবাসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) বিকেলে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কোনাটছড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্তবর্তী পশ্চিম পুরান লাউড় গ্রামের মৃত শাহেদ আলীর ছেলে মো. শফিক মিয়া, একই ইউনিয়নের ঘাগড়া গ্রামের মৃত আশিক মিয়ার ছেলে মো. মনির হোসেন এবং কোনাটছড়া গ্রামের জালাল মিয়ার ছেলে মো. রউফ মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে কোনাটছড়া গ্রামের তোতা মিয়া পাথর মিলের সামনে তিন ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য চেষ্টা করছিলেন। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে উপজেলার বাদাঘাট তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক নাজমুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে তাদের দেহ তল্লাশি করেন।
এ সময় তাদের কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট, ২৯ হাজার ২১০ টাকা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই তাদের সঙ্গে থাকা আরো দুই ব্যক্তি পালিয়ে যান।
উপ-পুলিশ পরিদর্শক নাজমুল ইসলাম বলেন, গ্রামবাসীর সহায়তায় ৫২ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। এ ছাড়া পলাতক দুজনকেও মামলার আসামি করা হবে।
এসএ/সিলেট
সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সরকারের আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, ভাড়া দেওয়া এবং প্রকৃত উপকারভোগীদের অনুপস্থিতির...
সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমদের সরকারি বরাদ্দ থেকে শান্তিগঞ্জ উপজেলার ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের বড়মোহা গ্রামের মাদ্রাসা ও...
সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালু এবং শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত করার দাবিতে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে আন্দোলন করেন...
সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ৫৪ কোটি ১৫ লাখ ৬৩ হাজার ৬৩৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে মোট ব্যয় রাজস্ব ও উন্নয়ন খাত দেখিয়ে ৪৬ কোটি ৩৮ হাজার...
সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত ও পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন...