নগরীতে ৩২ ঘণ্টায় ৭০ জন...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় ৭০ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ...
ছবি সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি ভার্চুয়ালি দেশের বিভিন্ন অঞ্চলে একযোগে ভূমি মেলার শুভ উদ্বোধন করেন।
মঙ্গলবার (১৯ মে) সকালে ১০ টায় উপজেলা ভূমি অফিস চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনিক কনফারেন্স রুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন ও সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন। এছাড়া বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, পুলিশ প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও হয়রানিমুক্ত ভূমি সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, “ভূমি সেবা এখন আর আগের মতো জটিল বা সময়সাপেক্ষ নয়। বর্তমান সরকারের ডিজিটাল সেবার অংশ হিসেবে ভূমি সেবাকে সম্পূর্ণ আধুনিকায়ন করা হয়েছে।
এখন ঘরে বসেই নাগরিকরা ই-নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারছেন। আমাদের লক্ষ্য হচ্ছে গোয়াইনঘাট উপজেলার একটি মানুষও যেন ভূমি সংক্রান্ত সেবা নিতে এসে কোনো প্রকার হয়রানির শিকার না হন। দালালের প্রাদুর্ভাব রুখতে এবং শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।”
সভায় সভাপতিত্বকারী সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক বলেন, “ভূমি সেবা সপ্তাহ আয়োজনের মূল উদ্দেশ্য হলো জনগণকে সচেতন করা এবং আমাদের সেবাসমূহ সরাসরি তাঁদের দোরগোড়ায় প্রদর্শন করা। ডিজিটাল ল্যান্ড সিস্টেমের কারণে এখন জালিয়াতি বা অনিয়মের সুযোগ প্রায় শূন্যের কোঠায়। আমরা গোয়াইনঘাট উপজেলা ভূমি অফিসকে একটি জনবান্ধব ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছি। যেকোনো প্রয়োজনে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন, কোনো মধ্যস্বত্বভোগীর দ্বারস্থ হবেন না।”
আলোচনা সভা শেষে উপস্থিত সেবাগ্রহীতাদের মধ্যে বিভিন্ন ই-সেবা বিষয়ক লিফলেট বিতরণ করা হয় এবং মেলায় স্থাপিত বুথ থেকে তাৎক্ষণিক ভূমি সেবা প্রদান করা হয়।
এসএ/সিলেট
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় ৭০ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ...
দেশের ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের সক্ষমতা জোরদার করতে ৪০ হাজারেরও বেশি ডেঙ্গু পরীক্ষার কিট (NS1) হস্তান্তর করেছে বাংলাদেশ রেড...
সিলেট-২ আসনের সংসদ সদস্য নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলী‘র সহধর্মীনী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, যে কোন দুর্যোগে প্রবাসীরাই সবার আগে এগিয়ে আসেন। বিগত আওয়ামী...
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ১৬টি ড্রেজার মেশিন ও বালুবাহী...
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান জনমুখী সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন ক্ষেত্রে মানুষের জীবনযাত্রাকে সহজ ও গতিশীল করতে নিরলসভাবে কাজ...